জনতার ক্ষমতা জনতার হাতে আমরা ফিরিয়ে দিতে পেরেছি: প্রধানমন্ত্রী

২৯ ডিসেম্বর ২০২০(বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ দেশে গণতান্ত্রিক ধারাবাহিকতা ফিরিয়ে আনার মাধ্যমে জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করেছে বলেই দেশ উন্নয়নের ধারায় ফিরতে পেরেছে এবং জনগণ যার সুফল পাচ্ছে।প্রধানমন্ত্রী বলেন, ‘জনতার ক্ষমতা জনতার হাতে আমরা ফিরিয়ে দিতে পেরেছি। তাদের গণতান্ত্রিক অধিকার তাদের হাতেই আমরা ফিরিয়ে দিয়েছি, যার ফলে আমাদের উন্নয়নের গতিধারা যথেষ্ট সচল হয়েছে। সাধারণ মানুষ, গ্রামের মানুষ তার সুফল পাচ্ছে। সেটাই হচ্ছে সব থেকে বড় কথা।’শেখ হাসিনা বলেন, ’৭৫-এ জাতির পিতাকে হত্যার পর বাংলাদেশে গণতান্ত্রিক ধারাবাহিকতা ছিল না, হত্যা, ক্যু, ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয়েছিল। একের পর এক সামরিক…

Read More

তুরাগতীরে উচ্ছেদ অভিযান চলছে

২৯ ডিসেম্বর ২০২০(বিবিনিউজ):পুনর্দখল ঠেকাতে গাবতলী-আমিনবাজার সেতুর নিচে উচ্ছেদ অভিযান চালাচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিটিএ)। আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে এই অভিযান শুরু হয়েছে। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিল। উপস্থিত আছেন ঢাকা নদীবন্দরের নিয়ন্ত্রক কর্মকর্তা গুলজার আলী, বিআইডব্লিটিএর উপপরিচালক এহতেশামুল হক, সহকারী পরিচালক রেজাউল করিম প্রমুখ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শতাধিক সদস্যের উপস্থিতিতে অভিযান চলছে। অভিযানে এখন পর্যন্ত বড় কোনো স্থাপনা ভাঙা হয়নি। অস্থায়ীভাবে নির্মিত অন্তত ৩০টি টিনের ঘর ভাঙা হয়েছে। বিআইডব্লিটিএর সহকারী পরিচালক রেজাউল করিম জানান, গাবতলী সেতুর নিচে থেকে মোহাম্মদপুরের দিকে গাবতলী ল্যান্ডিং স্টেশনের দিকে আজকের…

Read More

আগামী বছরের ফেব্রুয়ারি মাসে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাশ শুরু: শিক্ষামন্ত্রী

২৯ ডিসেম্বর ২০২০(বিবিনিউজ):আগামী বছরের ফেব্রুয়ারি মাসে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। আজ মঙ্গলবার দুপুরে অনলাইন সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। দীপু মনি বলেন, যদি করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে তাহলে ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত ক্লাস হতে পারে। এ সময়ে পিছিয়ে পড়া সিলেবাস শেষ করা হতে পারে।সিলেবাস ছোট করে আগামী এসএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হতে পারে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, সিলেবাস ছোট করার কাজ চলছে। ১৫ জানুয়ারির মধ্যে বিস্তারিত জানানো হবে। সংবাদ সম্মেলনে মহামারি করোনাভাইরাস পরিস্থিতির কারণে ২০২১ সালের মাধ্যমিক পরীক্ষা (এসএসসি) পেছানো…

Read More

করোনার মধ্যে পাঁচ দিনের পার্টি ব্রাজিল তারকা নেইমারের

২৯ ডিসেম্বর ২০২০(বিবিনিউজ):কিছুদিন আগে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা দিয়েছিল অবাক করা এক খবর। অবশ্য ব্রাজিল তারকা নেইমারের পার্টি-প্রিয়তার কথা মাথায় রাখলে সেটাকে অবাক করা খবর বলেও মনে হয় না। মনে হয়, এটাই তো স্বাভাবিক নেইমারের ক্ষেত্রে! মার্কা জানিয়েছিল, ৫০০ জনকে নিয়ে বড়দিনের পার্টি করেছেন নেইমার। গোপনীয় এই পার্টিতে নেইমার আধুনিক প্রযুক্তি ব্যবহার করেছিলেন, যাতে ডিসকোর শব্দ বাইরে থেকে কেউ না শুনতে পায়। মার্কা ও ব্রাজিলের কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, যেহেতু ভেতরে মোবাইল নিয়ে ঢোকা যায়নি, সেহেতু পার্টির অনেক তথ্যই এখনো অজানা। আর সেটাও এমনভাবে করেছেন, যাতে বাইরের কেউ না বুঝতে পারেন। যদিও…

Read More

আগামী বছরের এসএসসি পরীক্ষা জুনে, এইচএসসি জুলাই-আগস্টে হবার সম্ভাবনা

২৯ ডিসেম্বর ২০২০(বিবিনিউজ):করোনাভাইরাস সংক্রমণের কারণে আগামী বছরের এসএসসি এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়ে যাচ্ছে। পাঠ্যসূচি কাটছাঁট করে ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত তার ভিত্তিতে শ্রেণিকক্ষে ক্লাস করিয়ে জুন নাগাদ এসএসসি ও সমমানের পরীক্ষা হতে পারে। আর কাটছাঁট করা পাঠ্যসূচিতে ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের শ্রেণিকক্ষে ক্লাস করিয়ে জুলাই-আগস্টে এই পরীক্ষা নেওয়া হতে পারে। আজ মঙ্গলবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী দীপু মনি। এ সময় তিনি শিক্ষার বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।সাধারণত এসএসসি ও সমমানের পরীক্ষা ফেব্রুয়ারির শুরুতে এবং এসএসসি ও সমমান পরীক্ষা এপ্রিলের শুরু আরম্ভ…

Read More

মহামারি মোকাবেলায় বিশ্বকে আরো আন্তরিক হতে আহ্বান : ডব্লিওএইচও

২৯ ডিসেম্বর,২০২০(বিবিনিউজ ডেস্ক): বিশ্ব জুড়ে বর্তমান করোনা মহামারির মারাত্মক প্রভাব পড়েছে। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে, এটিই শেষ নয়, সামনে আরো বড় মহামারি আসতে পারে।এ জন্য তা মোকাবেলায় প্রস্তুতির বিষয়ে বিশ্বকে আরো আন্তরিক হতে সংস্থাটি আহ্বান জানিয়েছে।উল্লেখ্য, করোনা মহামারিতে বিশ্বে এ পর্যন্ত প্রায় ১৮ লাখ লোক মারা গেছে এবং আক্রান্ত হয়েছে আট কোটিরও বেশি লোক।চীনে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস সম্পর্কে জাতিসংঘের এ সংস্থাটির জানতে পারার এক বছর উপলক্ষে এর জরুরি বিষয়ক প্রধান মাইকেল রায়ান সোমবার সাংবাদিকদের বলেছেন, বর্তমান মহামারি একটি সতর্কবার্তা।তিনি স্বীকার করেন, এই মহামারি খুবই মারাত্মক রূপ…

Read More

পৌরসভা নির্বাচনে সরকারের প্রতি জনগণের আস্থার বহিঃপ্রকাশ : সেতুমন্ত্রী

পৌরসভা নির্বাচনে সরকারের প্রতি জনগণের আস্থার বহিঃপ্রকাশ : সেতুমন্ত্রী ২৯ ডিসেম্বর,২০২০(বিবিনিউজ): দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে ভোটারদের ব্যাপক অংশগ্রহণ গণতন্ত্রের এগিয়ে যাওয়ার বার্তা বহন করে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।আজ মঙ্গলবার সংসদ ভবনস্থ তাঁর সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।সোমবার দেশব্যাপি স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের বিজয়ীদের অভিনন্দন জানিয়ে ওবায়দুল কাদের প্রচার কার্যক্রম ও ভোটের সুষ্ঠু – নিরাপদ পরিবেশ বজায় রেখে প্রথম ধাপের নির্বাচনের সফল আয়োজনের জন্য নির্বাচন কমিশনসহ ভোটারদেরও ধন্যবাদ জানান।তিনি বলেন,ঘোষিত ফলাফলে আওয়ামী…

Read More

পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থীদের দেশের মানুষ বর্জন করেছে: ত্রাণ প্রতিমন্ত্রী

ষ্টাফ রিপোর্টার,২৯ ডিসেম্বর,২০২০(বিবিনিউজ):সারা দেশে পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থীদের দেশের মানুষ বর্জন করেছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।সাভারের বিরুলিয়ার এলাকায় একটি ড্রেন সহ রাস্তার নির্মাণ কাজ উদ্বোধন শেষে তিনি একথা বলেন।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,সারা দেশের মানুষ এখন উন্নয়ন চায় দেশে পৌরসভা নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত হচ্ছে বলেও বলেন তিনি।উদ্বোধনী অনুষ্ঠানে এসময় বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান সুজনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Read More