পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থীদের দেশের মানুষ বর্জন করেছে: ত্রাণ প্রতিমন্ত্রী


ষ্টাফ রিপোর্টার,২৯ ডিসেম্বর,২০২০(বিবিনিউজ):সারা দেশে পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থীদের দেশের মানুষ বর্জন করেছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
সাভারের বিরুলিয়ার এলাকায় একটি ড্রেন সহ রাস্তার নির্মাণ কাজ উদ্বোধন শেষে তিনি একথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,সারা দেশের মানুষ এখন উন্নয়ন চায় দেশে পৌরসভা নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত হচ্ছে বলেও বলেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে এসময় বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান সুজনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment