৭ ডিসেম্বর, ২০২০ (বিবিনিউজ) : শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি এখন হোম কোয়ারেন্টিনে রয়েছেন।
আজ শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার রাতে শিক্ষামন্ত্রীর শরীরে জ্বর অনুভূত হওয়ায় রোবাবার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনিষ্টিটিউট (আইইডিসিআর) কর্তৃপক্ষ মন্ত্রীর বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করে। ওইদিন রাত ১০ টায় কোভিড-১৯ এর নমুনা পরীক্ষার ফলাফলে তার করোনা পজেটিভ ধরা পড়ে। শিক্ষামন্ত্রী ভাল আছেন এবং বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন বলেও জানান তিনি।
শিক্ষামন্ত্রী করোনায় আক্রান্ত
