শেখ এ কে আজাদ, সাভার,১ সেপ্টেম্বর ২০২৬(বিবিনিউজ):ঢাকার সাভার সরকারি কলেজ মাঠে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল খেলা। ফাইনাল ম্যাচে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগকে ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ম্যানেজমেন্ট বিভাগ।

কলেজ মাঠে আয়োজিত এই ফাইনাল ম্যাচটি উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক শিক্ষক, শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমী দর্শক। টানটান উত্তেজনাকর এই খেলায় ম্যানেজমেন্ট বিভাগের খেলোয়াররা শুরু থেকেই আধিপত্য বিস্তার করে চমৎকার নৈপুণ্য প্রদর্শন করেন এবং শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়েন।

খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি ঢাকা -১৯ আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন (বাবু)।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা পরিষদের প্রশাসক যুবদল নেতা ইয়াছিন ফেরদৌস মুরাদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন,কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল হাদিদ মোল্লা,
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, সাবেক ভি.পি বদিউজ্জামান (জি.পি বদির), ঢাকা জেলা উত্তর বিএনপির সভাপতি তমিজ উদ্দিন, সাধারণ সম্পাদক মোজ্জামেল ইকবালসহ কলেজটির অন্যান্য শিক্ষক-শিক্ষকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। খেলাটি আয়োজনে ছিল সাভার সরকারী কলেজ ছাত্রদল।
