ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সাভারে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

৮ ডিসেম্বর ২০২০ (বিবিনিউজ ): কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে ঢাকার সাভারে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ। সোমবার সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবের উদ্যোগে এই বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে অংশ নেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

বিক্ষোভ মিছিলটি সাভার উপজেলা পরিষদ থেকে শুরু হয়। মিছিলটি ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে সাভার বাজার বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। সাভার উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী মিছিলে উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment