সাভারে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ষ্টাফ রিপোর্টার, ২২ ডিসেম্বর,২০২০(বিবিনিউজ):সাভারে সড়ক দুর্ঘটনায় পঞ্চাশ বছরের এক ব্যক্তি নিহত হয়েছেন। গভীর রাতে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের উলাইল বাসষ্ট্যান্ড এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
পুলিশ বলছে,রাতে সাভার থেকে পঞ্চাশ বছরের অজ্ঞাত ওই ব্যক্তি মোরসাইকেল করে ঢাকা আরিচা মহাসড়ক দিয়ে হেমায়েতপুর যাচ্ছিলেন। এসময় উলাইল এলাকায় তার মোটরসাইকেল পৌছলে পিছন থেকে ছেড়ে আসা অজ্ঞাত একটি দ্রুত গতির গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলেই তিনি নিহত হয়। পরে খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।
বিষয়টি নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে থানার ওসি গোলাম মোস্তফা।

Related posts

Leave a Comment