ডেস্ক রিপোর্ট: রাজধানীর লালবাগ থেকে অজ্ঞাতপরিচয় (২৮) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রবিবার ভোরে লালবাগের শ্মশানঘাটের কাছে বেড়িবাঁধ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে ওই যুবককে হত্যা করা হয়েছে। অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা তাঁকে হত্যা করে ফেলে রেখে যায়।
ওসি জানান, মরদেহের ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।
মিতু/বিবি নিউজ/৪৯৭
