গুলশান হামলার প্রতিবেদন দাখিল ২২ জানুয়ারি

ডেস্ক রিপোর্ট:  গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার তদন্ত প্রতিবেদন দাখিলের পিছিয়ে আগামী ২২ জানুয়ারি ধার্য করেছেন আদালত। সোমবার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম সাব্বির ইয়াছির আহসান চৌধুরী নতুন এ দিন ধার্য করেন। প্রসঙ্গত, গত ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান বেস্তোরাঁয় জঙ্গি হামলা চালিয়ে বিদেশিসহ ২০ জনকে হত্যা করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই পুলিশ সদস্য নিহত হন। পরদিন যৌথ অভিযানে পাঁচ জঙ্গি নিহত হয়। এ ঘটনায় পুলিশ সন্ত্রাসবিরোধী আইনে গুলশান থানায় একটি মামলা দায়ের…

Read More

চোখের সামনে বাবা-স্বামীকে হত্যার পর আমাকে গণধর্ষণ করা হয়

ডেস্ক রিপোর্ট:  মিয়ানমারের আরাকান রাজ্যে দেশটির সেনাবাহিনীর নির্যাতনের ভয়ে পালিয়ে এসে ইতিমধ্যে অনেক রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। এদেরই একজন মোহসিনা। পালিয়ে এলেও নির্যাতনের হাত থেকে রেহাই পাননি তিনি। তিনি বলেন, ‘আমার চোখের সামনে বাবা-চাচা-স্বামীকে হত্যা করা হয়, এরপর আমাকে বনের ভেতরে নিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয়। ‘ বিবিসি বাংলার খবর, টেকনাফের শরণার্থীর থাকার জায়গা লেদা ক্যাম্পে মোহসিনা অবস্থান করছেন। মলিন পোশাক আর বিধ্বস্ত চেহারার মোহসিনা বর্ণনা দেন গত মাসের ১২ তারিখ ঠিক কি ঘটেছিল তার জীবনে। মিয়ানমারের রাখাইনের জাম্বুনিয়া এলাকায় বাড়ি মোহসিনা জানান “সকাল বেলা হঠাৎ করেই একদল লোক…

Read More

ক্যাটরিনা ভীতি পরিণীতির

ডেস্ক রিপোর্ট:  ক্যাটরিনা কাইফ অভিনয়টা কেমন করেন, তা নিয়ে নানা মুনির নানা মত। কিন্তু তাকে যে আরেক বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ভয় পান ত কে জানতো। একটি চ্যাট শো’তে গিয়ে একথা জানালেন পরিণীতি নিজেই। শুধু কি ভয়। পরিণীতির কথায়, ক্যাটরিনাকে দেখলে নাকি ভয়ে হাত-পা ঠাণ্ডা হয়ে যায় তার। কারণ, ক্যাটরিনা মারাত্মকভাবে সিরিয়াস থাকেন সব সময়। কিছুদিন আগে আমেরিকায় এক কনসার্টে একসঙ্গে গিয়েছিলেন ক্যাট আর পরিণীতি। বলিউডের অন্য অনেক তারকাও ছিলেন সেই ট্যুরে। দেদার সেল্‌ফি তুলে সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে দিয়েছিলেন তারা। কিন্তু সেল্‌ফিতে হাসিমুখে পোজ দিলেও এমনিতে নাকি ক্যাট বিশেষ হাসতেন…

Read More

সালমান-ইউলিয়াতে মুগ্ধ হিমেশ

ডেস্ক রিপোর্ট:  সালমান খান ও তার বান্ধবী ইউলিয়ার গান শুনে মুগ্ধ হিমেশ রেশমিয়া। সুরকার হিমেশের মতে তারা দুজনই নিখুঁত গান গায় এবং আর তারা সেটি করে হৃদয় দিয়ে। সম্প্রতি হিমেশের নতুন অ্যালবাম ‘‌আপ সে মুশকিল’‌ এ ‘এভরি নাইট এন্ড ডে’ গানটি গেয়েছেন ইউলিয়া। তাও আবার হিন্দিতে।   যা দেখে মুগ্ধ হিমেশ বলেছেন, ‘‌ইউলিয়ার গলা দুর্দান্ত। বলিউড নায়িকাদের সঙ্গে ওর গলার মিল রয়েছে। আমি তাকে গান গাওয়ার অনুরোধ করেছিলাম। ইউলিয়া তা গ্রহণ করে। দু-‌ঘণ্টার মধ্যে গানটি রেকর্ডও হয়ে যায়। একদম পেশাদারদের মতো কাজ করেছে। ’‌  এ সময় সালমানের গানের প্রশংসাও করেছেন হিমেশ।…

Read More

নৌকা পেলেন আইভি

ডেস্ক রিপোর্ট:  নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে সোমবার নৌকা প্রতীক বরাদ্দ পেয়েছেন ডা. সেলিনা হায়াৎ আইভী। সোমবার সকালে প্রতীক বরাদ্দ শুরু হয়। ১১টার দিকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আইভি নিজের প্রতীক বরাদ্দ পান। এসময় তার সঙ্গে ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই। নৌকা প্রতীক পাওয়ার পর সাংবাদিকদের আইভি জানান, ‘নয় শঙ্কা, নয় ভয়, শহর হবে শান্তিময়’- এটাই হবে তার নির্বাচনী স্লোগান।  প্রতীক বরাদ্দ পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে মেয়র প্রার্থীরা দলীয় প্রতীক ও কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরা নির্দলীয় প্রতীক নিয়ে মাঠে নামবেন। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে রবিবার ছিল প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের…

Read More

পটুয়াখালীতে অটোরিক্সার চাপায় স্কুলছাত্রী নিহত

ডেস্ক  রিপোর্ট:  পটুয়াখালীর বাউফল উপজেলার নুরাইনপুর সড়কে অটোরিক্সার চাপায় শিশু শিক্ষার্থী সুমি (০৬) নিহত হয়েছে। এ ঘটনায় অটোরিক্সা চালককে আটক করেছে বাউফল থানা পুলিশ। আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলার নুরাইনপুর সড়কে এ দুর্ঘটনা হয়। নিহত সুুমি নুরাইনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী। সে কেশবপুর ইউনিয়নের ভরিপাশা গ্রামের জসিম উদ্দিন মেয়ে।বাউফল থানার এসআই মো. ফেরদৌস জানান, সকালে উপজেলার নুরাইনপুর নামক এলাকার রাস্তা পার হচ্ছিলো সুমি। এ সময় দ্রতগতির একটি অটোরিক্সা তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যায় সে।বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আযম খান ফারুকী জানান, নিহত ওই শিশুর মরদেহ…

Read More

রাজধানীতে ৫ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

ডেস্ক রিপোর্ট:  রাজধানীর বাড্ডা এলাকা থেকে অবৈধ অস্ত্রশস্ত্র পাঁচ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-রুবেল শেখ, সোহেল মোল্লা, তাহের শেখ, আব্বাস মিয়া ও আরিফুল ইসলাম আরিফ। সোমবার র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহম্মদ মাসুদ জানান, তারা দীর্ঘদিন ধরে ঢাকায় অবৈধ আগ্নেয়াস্ত্র বেচাকেনার কাজ করছিল। তাদের কাছ থেকে চারটি বিদেশি পিস্তল, নয়টি ম্যাগজিন ও ৩৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।     মিতু/বিবি নিউজ/৪১৬

Read More

পয়েন্ট খোয়াল ম্যানচেস্টার ইউনাইটেড

ডেস্ক রিপোর্ট:  আবারো পয়েন্ট খোয়াল ম্যানচেস্টার ইউনাইটেড। প্রিমিয়ার লিগের ম্যাচে এভারটনের বিপক্ষে প্রায় জিতে যাওয়া ম্যাচটি শেষ পর্যন্ত ফলাফলহীনভাবে শেষ হলো। রবিবার গুডিসন পার্কে দুই দলের ম্যাচটি ১-১ ড্র হয়েছে। এবারের লিগে ইউনাইটেডের এটা টানা তৃতীয় ড্র। গুডিসন পার্কে লিগে গত চারবারের মুখোমুখি লড়াইয়ে ইউনাইটেডকে তিনবার হারানোর আত্মবিশ্বাস নিয়ে খেলতে নামে এভারটন। শুরুর দিকে ইউনাইটেডকে আটকেও রাখে তারা। কিন্তু ৪২তম মিনিটে ইব্রাহিমোভিচের গোলে এগিয়ে যায় ম্যান ইউ। নিজেদের অর্ধ থেকে অঁতনি মার্সিয়ালের লম্বা করে বাড়ানো বল অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নেন ইব্রাহিমোভিচ। এরপর গোলরক্ষক মার্টিন স্টেকেলেনবার্গের মাথার উপর দিয়ে গিয়ে…

Read More

দিনাজপুরে ৩ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট:  দিনাজপুরের ঘোড়া ঘাটের কলাবাড়ি এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় তিন যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোরে লাশ তিনটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিভাবে  নিহতদের পরিচয় জানা যায়নি। পুলিশের ধারণা, নিহত তিন যুবকের সবার বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে। তবে কী কারণে এবং কখন তাদেরকে হত্যা করা হয়েছে- পুলিশ তা জানাতে পারেনি।       মিতু/বিবি নিউজ/৪১৫

Read More

রাজধানীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১

ডেস্ক রিপোর্ট: সাভারের ধামরাই এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে হানিফ নামে এক ডাকাত নিহত হয়েছেন। সোমবার ভোরে ধামরাইয়ের সানারো ঝাউকা এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) অপূর্ব দাস বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই ডাকাতের বিরুদ্ধে আশুলিয়া থানায় একাধিক মামলা ছিলো। সোমবার ভোরে গ্রেপ্তার করতে গেলে হানিফ পুলিশকে উদ্দেশ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। পুলিশ জীবন রক্ষায় পাল্টা গুলি ছ‍ুড়লে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে ধামরাই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।     মিতু/বিবি নিউজ/৪১৪

Read More