ইন্ডাস্ট্রিয়াল ট্রেড ফেয়ারে যোগ দিতে ভারত গেলেন শিল্পমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:  কলকাতায় ২৯তম ইন্ডাস্ট্রিয়াল ট্রেড ফেয়ারের (আইআইটিএফ) উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে ভারত গেলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি আজ ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। ২৩ ডিসেম্বর কলকাতায় মিলন মেলা হলে এ শিল্প-বাণিজ্য মেলা উদ্বোধন করা হবে। ১০ দিনব্যাপী আয়োজিত এ মেলা আগামী ১ জানুয়ারি শেষ হবে। উল্লেখ্য, ইন্ডাস্ট্রিয়াল ইন্ডিয়া ট্রেড ফেয়ার ভারতের পূর্বাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সবচেয়ে বড় শিল্প ও বাণিজ্য মেলা। ১৮৮৭ সালে প্রতিষ্ঠিত ভারতের প্রাচীন শিল্প ও বণিক সংগঠন দ্যা বেঙ্গল ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএনসিসিআই) ১৯৮৭ সাল থেকে এ মেলার আয়োজন করে আসছে। শিল্প…

Read More

ঢাবিতে সঞ্জীব উৎসব রবিবার

ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনের প্রাঙ্গণে ‘সঞ্জীব চত্বরে’ অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম সঞ্জীব উৎসব। রবিবার (২৫ ডিসেম্বর) সঞ্জীব উৎসব উদযাপন পর্ষদের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হবে। এ উৎসবে অংশ নেবেন সঞ্জীব অনুরাগী জনপ্রিয় বেশ কিছু ব্যান্ড ও শিল্পীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র সঞ্জীব চৌধুরী ছিলেন সৃষ্টিশীল শিল্পী, লেখক এবং সাংবাদিক। সঞ্জীব চৌধুরীর সাথে বাপ্পা মজুমদারের যুগলবন্দী ‘দলছুট’ ব্যান্ড উপহার দিয়েছিল অসংখ্য শ্রোতানন্দিত গান। সাংবাদিকতা জগতে তার সৃষ্টিশীল নানা কাজ নতুন দিগন্তের সূচনা করেছিল। ‘আমি তোমাকেই বলে দেবো, সাদা ময়লা, সমুদ্র সন্তান, জোছনাবিহার, তোমার ভাঁজ…

Read More

পুরনো টুথব্রাশের ৮টি ব্যবহার

ডেস্ক রিপোর্ট: টুথব্রাশ পুরনো হলেই আমরা তা ফেলে দেই। অথচ সেই পুরনো টুথব্রাশেই লুকিয়ে আছে অনেক সমস্যার সমাধান। জেনে নিন পুরনো টুথব্রাশের ৮টি ব্যবহার-❏‌ জুতায় কাদা লাগলে কাজে লাগান পুরনো টুথব্রাশ। ঝেড়ে ফেলুন ময়লা। জুতা হবে আগের মতোই ঝকঝকা। ❏‌ কম্পিউটারের কিবোর্ডের ফাঁকে জমে থাকা ধুলাও কিন্তু অনায়াসে এই টুথব্রাশ দিয়ে ঝেড়ে ফেলতে পারেন। ❏‌ জামা–কাপড়ে খাবারের দাগ ওঠানো মুশকিল। বেশিক্ষণ সাবানে ভিজিয়ে রাখলে রং উঠে যায়। তাই দাগের জায়গায় সাবান লাগিয়ে ব্রাশ দিয়ে ঘষুন। দাগ উঠে যাবে। ❏‌ স্টিলের কলে পানির দাগ ধরে যায়। হাত দিয়ে ঘষলেও লাভ হয়…

Read More

শাহরুখের সাথে আইটেম গানে সানি লিওন!

ডেস্ক রিপোর্ট: সম্প্রতি মুক্তি পেল ‘রইস’ সিনেমার একটি আইটেম সং। আর এটাই হলো শাহরুখের সাথে সানির প্রথম স্ক্রিন শেয়ার। ‘ল্যায়লা ম্যায় ল্যায়লা, অ্যায়সি হুঁ ল্যায়লা, হার কোয়ি চাহে মুঝসে মিলনা আকেলা’। জিনাত আমান নয়- এবার এই আইটেম গানটিতেই শাহরুখের সাথে দেখা গেল সাবেক পর্নো স্টার সানিকে! গানের সঙ্গে কোমর দোলাচ্ছেন লাস্যময়ী সানি লিওন। যাকে দেখেই চোখের পাতা থমকে যাবে দর্শকের। আর সঙ্গে নিজস্ব ‘অ্যাংগ্রি ইয়ং ম্যান’ লুকে হাজির শাহরুখ খান।১৯৮০-তে জিনাত আমন অভিনীত ‘কুরবানি’ সিনেমার ‘ল্যায়লা ম্যায় ল্যায়লা’ গানটারই রিমেক ভার্সন এটি। তবে জিনাত আমনের সঙ্গে তুলনা না টানাই ভালো।…

Read More

লক্ষ্মীপুরে জেলা ইজতেমা শুরু কাল, প্রস্তুত মাঠ

ডেস্ক রিপোর্ট: লক্ষ্মীপুরে শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী তাবলীগ জামাতের জেলা ইজতেমা। সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের সুতার গোপটা নামক স্থানে প্রায় ২৭ একর জমির উপর এরইমধ্যে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইজতেমা মাঠে জেলার মানুষের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসতে শুরু করেছে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লীরা।আল্লাহর সস্তুষ্টি অর্জন ও পরকালের মুক্তি কামনায় এ ইজতেমায় লাখো মানুষের সমাগম ঘটবে বলে ধারণা করছেন আয়োজকরা। নিরাপত্তা দিতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান লক্ষ্মীপুরের পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন।   ইজতেমাকে সফল করতে স্বাস্থ্য সেবায় মেডিকেল টিম গঠনসহ…

Read More

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত, আহত ২

ডেস্ক রিপোর্ট: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় সিএনজি চালিত দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শাহীন (১৮) নামে এক সিএনজি চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অপর সিএনজি চালক কাউছার (২২) ও সুমন (৩৪) নামে ১ যাত্রী গুরুতর আহত হয়। বৃহস্পতিবার হায়দরগঞ্জ-উদমারা-রায়পুর আঞ্চলিক সড়কের ছয়বাড়িয়া রাস্তা নামক এলাকায় এ ঘটনা ঘটে।  পরে আশঙ্কাজনক অবস্থায় সিএনজি চালক কাউছারকে নোয়াখালী মেডিকেল কলেজে ভর্তি করা হয়। নিহত শাহীন দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের পাটওয়ারী বাড়ির মৃত মোখলেছুর রহমান পুত্র। প্রত্যক্ষদর্শীরা জানায়, রায়পুর থেকে যাত্রী নিয়ে হায়দরগঞ্জে আসার পথে ছয়বাড়িয়া নামক জায়গায় আসলে হায়দরগঞ্জ থেকে রায়পুরগামী একটি দ্রুতগামী সিএনজির সাথে…

Read More

ফরিদপুরে অজ্ঞাত ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট: ফরিদপুরের সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকার একটি ইট ভাটা থেকে এক অজ্ঞাত ব্যক্তির (৪০) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে লাশটি উদ্ধার করা হয়। কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজিম উদ্দিন জানান, আজ সকালে ভাটায় শ্রমিকেরা কাজ করতে গিয়ে লাশটি দেখতে পায়। পরে তারা খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে কাছ থেকে মাথায় গুলি করে তাকে হত্যা করা হয়েছে। তাৎক্ষণিকভাবে লাশের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে বলেও জানান তিনি।  …

Read More

জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ বাংলাদেশে এখন একটি মৃর্তিমান দুযোর্গ :

ডেস্ক রিপোর্ট: জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ বাংলাদেশে এখন একটি মৃর্তিমান দুযোর্গ বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম। দুপুরে সাভারের তেঁতুলঝোড়া স্কুল ও কলেজে চার দিন ব্যাপি ১৪ তম কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। খাদ্যমন্ত্রী এসময় আরও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এত কিছু সন্ত্রাসের পরেও দেশে উন্নয়ন হচ্ছে। দেশ এগিয়ে যাওয়ার কারনে আজ দেশে সন্ত্রাসবাদ মাথা চাড়া দিয়ে উঠছে। এসময় তিনি স্কাউটদের প্রতি জঙ্গি বাদের বিরুদ্ধে সজাগ থাকার আহবান জানান। চার দিন ব্যাপি এ অনুষ্ঠানে সাভার…

Read More

আন্দোলনের মুখে শাবিপ্রবিতে ক্লাস-পরীক্ষা শুরুর সিদ্ধান্ত

ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ক্লাস ও পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে আবাসিক হল চালুরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে সিন্ডিকেট সদস্য অধ্যাপক কবির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে প্রশাসনের এ সিদ্ধান্তে অবরোধ উঠিয়ে নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সিন্ডিকেট সদস্য অধ্যাপক কবির হোসেন জানান, সিন্ডিকেটে ক্লাস-পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি আগামী ২৫ ডিসেম্বর থেকে ছাত্র হলে শুধুমাত্র বৈধ ছাত্ররা উঠতে পারবেন। অন্যদিকে সিন্ডিকেটের এমন সিদ্ধান্তের পরই আন্দোলনকারী শিক্ষার্থীরা আনন্দ মিছিল বের করেন।   মিতু/বিবি নিউজ/৬৭১

Read More

নোয়াখালীতে মাইক্রোবাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ডেস্ক রিপোর্ট: নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন। আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে নোয়াখালী-কুমিল্লা সড়কের সোনাইমুড়ি উপজেলা পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।     মিতু/বিবি নিউজ/৬৭০

Read More