ডেস্ক রিপোর্ট: নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন। আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে নোয়াখালী-কুমিল্লা সড়কের সোনাইমুড়ি উপজেলা পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
মিতু/বিবি নিউজ/৬৭০
