আশুলিয়ায় অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী হা-ডুডু খেলা

সাভারের আশুলিয়ায় অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী হা-ডুডু খেলা। গতকাল দুপুরে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় এ হা-ডুডু খেলা অনুষ্ঠিত হয়। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে এ হা-ডুডু খেলার আয়োজন করা হয়। খেলায় আশুলিয়া বাজার কমিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন ইয়ারপুরের তাজপুর স্পোটিং ক্লাব। খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে এক লক্ষ পাঁচ হাজার টাকা মুল্যের গরু পুরুস্কার দেন আশুলিয়া ইউনিয়ন পরিষদের (আওয়ামী লীগ ) সমর্থিত (ইউপি) চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর। এসময় রানার আর্পদলকে ৫৫ হাজার টাকা মুল্যের গরু পুরুস্কার দেন তিনি।ডিসেম্বর এর প্রথম সপ্তাহে এই খেলাটি শুরু হয়। খেলায় মোট ৮ টি…

Read More

বিস্ফোরক নিষ্ক্রিয় করতে আশকোনার জঙ্গি আস্তানায় অভিযান শুরু

ডেস্ক রিপোর্ট:  দ্বিতীয় দিনের মতো আজ রোববার রাজধানীর দক্ষিণখানের আশকোনার জঙ্গি আস্তানায় অভিযান শুরু করেছে পুলিশ।   বিস্ফোরক নিষ্ক্রিয় করতে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোসাল টিম, সিআইডি’র ক্রাইম সিন টিম জঙ্গি আস্তানা সূর্যভিলায় আজ সকাল ১১টার দিকে প্রবেশ করে। বোম্ব ডিসপোসাল টিমের প্রধান ছানোয়ার হোসেন এই তথ্য বাসসকে নিশ্চিত করেছেন। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোররাতে পুলিশের সিটিটিসি ইউনিট দক্ষিণখান থানার পূর্ব আশকোনার ৫০ নম্বর বাড়িতে (সূর্যভিলা) অভিযান চালায়। এ সময় গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়ে এক নারী জঙ্গিসহ নিহত হয় দু’জন এবং এক শিশু আহত হয়। এর…

Read More

ফিলিপাইনে গির্জায় গ্রেনেড বিস্ফোরণ, আহত ১৬

ডেস্ক রিপোর্ট: ফিলিপাইনের খ্রিস্টান  সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘বড়দিন’ উদযাপনের সময় একটি গির্জার বাইরে গ্রেনেড বিস্ফোরিত হয়।  এ বিস্ফোরণের ফলে ১৬ জন আহত হয়েছেন। শনিবার দেশটির দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে গির্জার যাজক ও পুলিশ।গির্জাটির ফাদার জে ভিরাদোর জানান, বিস্ফোরণের কারণে প্রার্থনাতে যোগ তিতে আসা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তারা গির্জা ছেড়ে পালিয়ে যায়। মিডসেয়াপ টাউনের পুলিশ প্রধান বেরনার্দো তেয়ং বলেন, “গির্জাটির প্রবেশ পথ থেকে ৩০ মিটার দূরে পুলিশের একটি টহল গাড়ির কাছে গ্রেনেডটি বিস্ফোরিত হয়। এতে এক পুলিশ কর্মকর্তাও আহত হয়। ঘটনার সময় আহতদের বেশিরভাগ…

Read More

বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট: হবিগঞ্জ সদর উপজেলার দিঘলবাগ গ্রামে আজ দুপুর ১টার দিকে বিদ্যুৎস্পৃষ্টে মাসুক মিয়া (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত মাসুক মিয়া বগুড়া সদর উপজেলার গাইবান্দা গ্রামের সাইদুর রহমানের ছেলে। তিনি ইলেক্ট্রিশিয়ানের কাজ করতেন।স্থানীয়রা জানান, হবিগঞ্জ সদর উপজেলার দিঘলবাগ গ্রামে একটি বাড়িতে বৈদ্যুতিক লাইনের কাজ করতে গিয়ে বৈদ্যুতিক তারে হাত লেগে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।   মিতু/বিবি নিউজ/৭২৫

Read More

মুলাদীতে বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ

ডেস্ক রিপোর্ট: বরিশালের মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনা চিকিৎসায় গৃহবধূ ইয়াসমিন বেগমের (৩৫) মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্বজনরা। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে এই ঘটনার পর উত্তেজিত লোকজন স্বাস্থ্য কমপ্লেক্সের দারোয়ান নুরুজ্জামানকে মারধর করে। এ ঘটনায় জেলা সিভিল সার্জন ডা. এএফএম সফিউদ্দিনের কাছে অভিযোগ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। মৃত ইয়াসমিন মুলাদী শহরে ভাড়া বাসায় থাকতেন। তার স্বামী উপজেলার ভোঙ্গা গ্রামের বাসিন্দা ওমর ফারুক মালয়েশিয়া প্রবাসী। মৃতের বড় ভাই হারুন-অর রশিদ জানান, শনিবার দিবাগত রাত দেড়টায় হৃদরোগে আক্রান্ত হয় ইয়াসমিন। তাৎক্ষণিক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এ সময়…

Read More

সাভারের আশুলিয়ায় অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী হা-ডুডু খেলা

ডেস্ক রিপোর্ট:   সাভারের আশুলিয়ায় অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী হা-ডুডু খেলা। গতকাল দুপুরে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় এ হা-ডুডু খেলা অনুষ্ঠিত হয়। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে এ হা-ডুডু খেলার আয়োজন করা হয়। খেলায় আশুলিয়া বাজার কমিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন ইয়ারপুরের তাজপুর স্পোটিং ক্লাব। খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে এক লক্ষ পাঁচ হাজার টাকা মুল্যের গরু পুরুস্কার দেন আশুলিয়া ইউনিয়ন পরিষদের (আওয়ামী লীগ ) সমর্থিত (ইউপি) চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর। এসময় রানার আর্পদলকে ৫৫ হাজার টাকা মুল্যের গরু পুরুস্কার দেন তিনি। ডিসেম্বর এর প্রথম সপ্তাহে এই খেলাটি শুরু হয়। খেলায়…

Read More

রংপুরে ভাতিজার হাতে চাচা খুন

ডেস্ক রিপোর্ট : রংপুরের বদরগঞ্জ উপজেলায় শনিবার দিবাগত রাতে ভাতিজার হাতে চাচা অহিদুল হক (৫৫) খুন হয়েছেন। উপজেলার কুতুবপুর ইউনিয়নের সরদারপাড়ায় এ ঘটনা ঘটে। জানা যায়, ভাতিজা শফিউলের সঙ্গে চাচা অহিদুল হকের জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে।বদরগঞ্জ থানার ওসি (তদন্ত) শাহিনুর আলম বিষয়টি নিশ্চিত করেন।   মিতু/বিবি নিউজ/৭২২

Read More

নাটোরে যুবকের লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট: নাটোরের লালপুর উপজেলার দক্ষিণ লালপুর এলাকায় জালাল (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে ওই এলাকার একটি আখ ক্ষেত থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত জালাল উত্তর লালপুর গ্রামের মৃত সাহেব আলীর ছেলে।  স্থানীয় সূত্রে জানা যায়, ওই আখ ক্ষেতে গলা পর্যন্ত পুতে রাখা জালালের লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।   লালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবায়েদ বলেন, লাশ মর্গে পাঠানো হয়েছে। তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।     মিতু/বিবি নিউজ/৭২১

Read More

সাতক্ষীরায় সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা

ডেস্ক রিপোর্ট: চলতি মৌসুমে জেলায় সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। গত বছর অধিক ফলন ও ন্যায্যমূল্য পাওয়ার কারণে চলতি মৌসুমে বিপুল উৎসাহ-উদ্দীপনা নিয়ে কৃষকেরা সরিষা চাষ করেছেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মান্নান জানান, এবারের মৌসুমে জেলায় সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮ হাজার ৯০৪ হেক্টর জমিতে। আগামী দুই এক সপ্তাহের মধ্যে আরো জমিতে সরিষা চাষ হবে। এতে করে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ২শ’ হেক্টর বেশি জমিতে সরিষা চাষ হওয়ার সম্ভাবনা রয়েছে। জেলার সাত উপজেলায় মাঠের পর মাঠ সরিষা চাষ করা হয়েছে। দিগন্ত জোড়া হলুদ ফুলের সমারোহ। মৌ মৌ…

Read More

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ : প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে বলেছেন, ‘আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমানাধিকার সুনিশ্চিত করা হয়েছে। এখানে রয়েছে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের নিজস¦ ধর্ম পালনের পূর্ণ স¦াধীনতা।’ প্রধানমন্ত্রী শুভ বড়দিনকে পুণ্যদিন হিসেবে উল্লেখ করেন এবং এ উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়সহ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে মানবতার মহান ব্রতে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা খ্রিস্টান সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব শুভ ‘বড়দিন’ উপলক্ষে দেয়া শনিবার এক বাণীতে এসব কথা বলেন। প্রধানমন্ত্রী ‘বড়দিন’ উপলক্ষে এই সম্প্রদায়ের সকল সদস্যকে শুভেচ্ছা ও…

Read More