সাভারের আশুলিয়ায় অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী হা-ডুডু খেলা

imagesডেস্ক রিপোর্ট:   সাভারের আশুলিয়ায় অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী হা-ডুডু খেলা। গতকাল দুপুরে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় এ হা-ডুডু খেলা অনুষ্ঠিত হয়।
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে এ হা-ডুডু খেলার আয়োজন করা হয়। খেলায় আশুলিয়া বাজার কমিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন ইয়ারপুরের তাজপুর স্পোটিং ক্লাব।
খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে এক লক্ষ পাঁচ হাজার টাকা মুল্যের গরু পুরুস্কার দেন আশুলিয়া ইউনিয়ন পরিষদের (আওয়ামী লীগ ) সমর্থিত (ইউপি) চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর। এসময় রানার আর্পদলকে ৫৫ হাজার টাকা মুল্যের গরু পুরুস্কার দেন তিনি।
ডিসেম্বর এর প্রথম সপ্তাহে এই খেলাটি শুরু হয়। খেলায় মোট ৮ টি দল অংশ গ্রহন করেন।
কয়েক হাজার দর্শক আনন্দ উল্লাসের মধ্য দিয়ে খেলাটি উপভোগ করেন।
খেলায় এসময় উপস্থিত ছিলেন আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সরকার,ইউপি সদস্য রুহুল আমিন মন্ডলসহ আরো অনেকে।

 

 

মিতু/বিবি নিউজ/৭২৩

Related posts

Leave a Comment