ব্রাহ্মণবাড়িয়ায় গণপিটুনিতে নিহত ২

gonopitaniব্রাহ্মণবাড়িয়া, ২৮ নভেম্বর : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ডাকাতির অভিযোগে গণপিটুনিতে দুজন নিহত হয়েছে।

সোমবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে গোপীনাথপুর ইউনিয়নের চণ্ডীদ্বার-জয়নগর সড়কের হরিয়াবহ এলাকায় এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার হরিয়াবহ এলাকায় রাত পৌনে ১১ টার দিকে ৮ থেকে ১০ জনের সংঘবদ্ধ ডাকাত দল সড়কে যানবাহনে ডাকাতি করছিল। এ সময় ডাকাতের কবলে পড়া লোকজন চিৎকার করতে থাকে। চিৎকার শুনে গ্রামের লোকজন ওই এলাকা ঘিরে ফেলে। অন্য ডাকাতেরা দৌড়ে পালিয়ে গেলেও দুই ডাকাত পালিয়ে যেতে পারেনি। এতে গণপিটুনিতে ঘটনাস্থলেই ওই দুজন নিহত হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন জানান, ডাকাতির সময় গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়েছে। কেউ তাদের চিনতে পারেনি। ঘটনাস্থল থেকে কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

Related posts

Leave a Comment