পটুয়াখালী জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদ চেয়ারম্যান খান মোশাররফ হোসেন মারা গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খান মোশাররফ হোসেনের মৃত্যুতে শোক ও পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানা গেছে, মোশারেফ হোসেন ভারতের চেন্নাইতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

Read More

যৌন নির্যাতনে বন্ধ হতে পারে হৃদযন্ত্রের ক্রিয়া

যৌন নির্যাতন বা হয়রানিতে কেবল মানসিক আঘাত পায় না মানুষ, নারী ও পুরুষের হৃদযন্ত্রেরও ক্ষতি হয়। মার্কিন ইউনিভার্সিটি অব পিটসবার্গের একদল গবেষকের গবেষণার বরাত দিয়ে গতকাল বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ফোর্বস সাময়িকী। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ৬০ ভাগ নারী তাদের জীবনে এমন ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন। তাদের মধ্যে ২০ ভাগ জানায়, তারা যৌন হয়রানির শিকার, ২২ ভাগ শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন, তবে অনিচ্ছাকৃত। ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত দ্য নর্থ আমেরিকান মেনোপজ সোসাইটির (এনএএমএস) বার্ষিক অধিবেশনে এই গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন প্রধান গবেষক রেবেকা থার্সটন। যিনি ইউনিভার্সিটি অব পিটসবার্গের সাইকিয়াট্রি,…

Read More

অল্পের জন্য প্রাণে বাঁচলেন প্রিয়াঙ্কা

শুটিং শেষে গাড়িতে করে বাড়ি ফিরছিলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সেই সময়েই সাইরেনের শব্দ। মুহূর্তের মধ্যেই প্রিয়ঙ্কা জানতে পারেন- ম্যানহাটনের রাস্তায় এক যুবক ট্রাক নিয়ে হামলা চালিয়েছেন। হামলায় ৮ নিহত ও কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। সেইফুল্লো সাইপোভ নামে এক যুবককে ওই ট্রাক থেকে পালিয়ে যাবার সময় পুলিশ আটক করেছে। মঙ্গলবার স্থানীয় সময় সোয়া তিনটার দিকে এ ঘটনা ঘটে। হামলাটি যেখানে চালানো হয়েছে, সেই ম্যানহাটন থেকে পাঁচটি ব্লক দূরেই বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার বাড়ি। টুইট করে খবরটি জানিয়েছেন প্রিয়াঙ্কা। এই মুহূর্তে শুটিংয়ের কাজে নিউইয়র্কেই রয়েছেন তিনি। টুইটে প্রিয়াঙ্কা বলেছেন, ‘আমার…

Read More

বাড়তি ব্যয়ের চাপে দিশাহারা মানুষ

জীবনযাত্রার ব্যয় বাড়ায় সংসার চালাতে হিমশিম খাচ্ছে স্বল্পআয়ের মানুষ। ৬০ টাকা কেজির নিচে কোনো ধরনের সবজি নেই, এক মাসের ব্যবধানে পেঁয়াজ কেজিতে বেড়েছে ৩০ টাকা, চালের দাম কিছুটা কমলেও তা এখনো অনেক বেশি। এছাড়া গত এক বছরে গ্যাসের দাম বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে, নতুন করে বিদ্যুতের দাম বাড়নোর জন্য কয়েকদিন আগেই শেষ হয়েছে গণশুনানি। এ অবস্থায় নিম্নবিত্ত তো বটেই, মধ্যবিত্তদের মধ্যেও হতাশা বাড়ছে। আয়ের সঙ্গে ব্যয়ের ভারসাম্য রাখতে কাটছাঁট করতে হচ্ছে প্রতিদিনের বাজার তালিকা। তারা বলছেন, ব্যয় এতটাই বেড়েছে যে জীবন চালানোই দায় হয়ে পড়েছে! রাজধানীর কাওরানবাজার এলাকায় ভ্যান চালান…

Read More

শরণার্থী ফেরাতে ঢাকাই গড়িমসি করছে : মিয়ানমার

ঢাকা, ২ নভেম্বর : মিয়ানমারের রাখাইন প্রদেশ থেকে যে লক্ষ লক্ষ মুসলিম গত দুমাসে বাংলাদেশে শরণার্থী হিসেবে গেছেন, তাদের প্রত্যাবাসনের কাজে বাংলাদেশের জন্যই দেরি হচ্ছে বলে মিয়ানমারের কর্তৃপক্ষ এদিন অভিযোগ করেছে। বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি ইয়াঙ্গন থেকে সরকারের এক শীর্ষস্থানীয় মুখপাত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, মিয়ানমার এই শরণার্থীদের ফিরিয়ে নিতে প্রস্তুত থাকলেও ফেরানোর শর্ত কী হবে তা নিয়ে বাংলাদেশ টালবাহানা করছে। মিয়ানমারের ডি ফ্যাক্টো নেত্রী অং সান সু চি-র মুখপাত্র জ তেয় এএফপি-কে বলেছেন, আমাদের সরকার অনেক আগেই ঘোষণা করেছে আমরা (এই শরণার্থীদের) যে কোনও সময় ফেরত নিতে রাজি। কিন্তু…

Read More

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে স্বীকৃতি দেয়ায় ইউনেস্কোকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী

ঢাকা, ২ নভেম্বর  : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার এক বিবৃতিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণটি বিশ্ব আন্তর্জাতিক রেজিস্টার স্মারকে (মেমরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার) অন্তর্ভুক্ত করায় ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বোকোভাসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন। বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করায় আমি ইউনেস্কো এবং এর মহাসচিব ইরিনা বোকোভাসহ সংশ্লিষ্ট সবাইকে বাংলাদেশ এবং বাঙালি জাতির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’ প্যারিসে ইউনেস্কোর সদরদপ্তরে গত ৩০ অক্টোবর এই অন্তর্ভুক্তির সিদ্ধান্ত ঘোষণা করা হয়। প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৪৭ সালে…

Read More

খালেদা জিয়া আর পাকিস্তানের সুর এক : তথ্যমন্ত্রী

ঢাকা, ২ নভেম্বর : তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আর পাকিস্তানের সুর একই। এ অবস্থায় তাকে রাজাকার-জঙ্গিদের সাথে পাকিস্তানের ট্রেনে তুলে দিলেই দেশে টেকসই রাজনীতি হবে। বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ আয়োজিত ‘বর্তমান রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। বিএনএফের কো-চেয়ারম্যান মমতাজ জাহান চৌধুরী’র সভাপতিত্বে সভায় বিএনএফের প্রেসিডেন্ট মুক্তিযোদ্ধা এস এম আবুল কালাম আজাদ এমপি প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন। হাসানুল হক ইনু বলেন, এ মুহূর্তে তিনটি বিতর্ক জাতীয় রাজনীতিকে আলোড়িত…

Read More