উত্তর কোরিয়াকে বদলে দেওয়ার ঘোষণা কিমের

৩০ জানুয়ারি, ২০২৬ (বিবিনিউজ) : দেশজুড়ে স্বাস্থ্যসেবা কেন্দ্র, বিনোদন কমপ্লেক্স ও শিল্পকারখানা নির্মাণের মাধ্যমে উত্তর কোরিয়াকে ‘বদলে দেওয়ার’ অঙ্গীকার করেছেন কিম জং উন। শুক্রবার দেশটির সরকারি সংবাদমাধ্যম এই তথ্য জানায়। সিউল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। দক্ষিণ হোয়াংহাই প্রদেশের উননিউয়ুল কাউন্টিতে একটি নির্মাণ প্রকল্পের উদ্বোধনকালে কিম দেশটির ২০টি অঞ্চলে নতুন প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দেন বলে জানায় দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ। কিম বলেন, ‘আঞ্চলিক পরিবর্তনের লক্ষ্যে আমরা এখন নতুন বছরের বিশাল সংগ্রামের সূচনালগ্নে দাঁড়িয়ে আছি।’ তিনি আরও বলেন, ‘এর মাধ্যমে দেশের প্রায় এক-তৃতীয়াংশ শহর ও কাউন্টির চিত্র বদলে…

Read More

২০ হাজার টাকায় দেশে ফিরতে পারবেন সৌদি-প্রবাসীরা: সরকারের বিশেষ উদ্যোগ

৩০ জানুয়ারি, ২০২৬ (বিবিনিউজ) : প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য সৌদি-বাংলাদেশ রুটে একমুখী টিকিটের ভাড়া মাত্র ২০ হাজার টাকায় নির্ধারণ করতে একটি যুগান্তকারী উদ্যোগ নিয়েছে সরকার। এই বিশেষ ব্যবস্থার ফলে প্রবাসী কর্মীদের পরিবার-পরিজনের সঙ্গে সাক্ষাৎকে আরও সহজ ও সাশ্রয়ী করবে। আজ শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানায়। এ প্রসঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, বিশেষ এই ব্যবস্থার আওতায় সৌদি আরব ও বাংলাদেশ মিলিয়ে মোট ৮০ হাজার টিকিট বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে একদিকে যেমন প্রবাসী কর্মীরা উপকৃত হবেন, অন্যদিকে রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা…

Read More

নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে ১৬ দেশ

৩০ জানুয়ারি, ২০২৬ (বিবিনিউজ) :বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ‘জুলাই সংস্কার সনদ’ বিষয়ক গণভোট পর্যবেক্ষণে ১৬টি দেশ থেকে মোট ৫৭ জন পর্যবেক্ষক আসছেন। আগামী ১২ ফেব্রুয়ারি এই নির্বাচন ও গণভোট একই সঙ্গে অনুষ্ঠিত হবে। দ্বিপক্ষীয় এই পর্যবেক্ষকদের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), কমনওয়েলথসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার ও গণতান্ত্রিক শাসন বিষয়ক সংস্থার কয়েকশ পর্যবেক্ষক নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। আজ শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, দ্বিপক্ষীয় পর্যবেক্ষক দলের মধ্যে সবচেয়ে বেশি ১৪ জন প্রতিনিধি পাঠাচ্ছে মালয়েশিয়া। দেশটির নির্বাচন কমিশনের চেয়ারম্যান দাতো শ্রী রামলান বিন দাতো হারুনের নেতৃত্বে এই পর্যবেক্ষকদল কাজ…

Read More