স্টাফ রিপোর্টার,৭ মার্চ, ২০২৬ (বিবিনিউজ) :আজ (৭ মার্চ) দিবাগত রাতে ২১সদস্য বিশিষ্ট বিকেএসপি অ-১৮ ফুটবল দল জাপানের উদ্দেশে সানিক্স কাপ আন্তর্জাতিক ফুটবল লীগে খেলতে যাত্রা করবে। বাফুফের সহযোগিতায় বিকেএসপি দল বাংলাদেশের হয়ে এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে। জাপানের ফুকুওকা শহরে আগামী ১১-১৫ মার্চ অনুষ্ঠিত এ লীগে জাপানের ১৩টি দল ও ৩টি বিদেশী দল বাংলাদেশ, ভারত ও দক্ষিন কোরিয়ার বয়স ভিত্তিক দল অংশগ্রহণ করবে। দলে ম্যানেজার ও কোচের দায়িত্ব পালন করবেন যথাক্রমে বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল মোঃ গোলাম মাবুদ হাসান ও বিকেএসপির জাইকার জাপানী কোচ কাই তাগুচি। ১৬ টি দল ৪টি গ্রুপে…
Read More