১৫ মার্চ, ২০২৬ (বিবিনিউজ) : সাভার থানাধীন সাভার বাস স্ট্যান্ড সংলগ্ন ল্যাব জোন হাসপাতালের পূর্ব পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।সকালে মজিদপুর ল্যাব জোন হাসপাতালের পিছনে পরিত্যক্ত ডোবা হতে মো: আবু কালাম (৩৪), তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশনিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের পিতার ভাষ্য মতে নিহত ব্যক্তি মুদি দোকান করতো এবং বিদেশে যাওয়ার জন্য জনৈক ব্যক্তিদের নিকট টাকা জমা দিলেও বিদেশে না নিয়ে যাওয়া নিয়ে বিরোধ চলমান ছিলো। এটনায় হত্যাকাণ্ডের স্বীকার হয়েছে বলে জানিয়েছে তিনি।
Read MoreDay: March 15, 2026
সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন চলছে
১৫ মার্চ, ২০২৬ (বিবিনিউজ) : ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক আজ রোববার বেলা ১১টায় শুরু হয়েছে। পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অধিবেশন শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। অধিবেশনে উপস্থিত আছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। অধিবেশনে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানও উপস্থিত আছেন। গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। প্রথম দিনেই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণ দেওয়াকে কেন্দ্র করে সংসদে বিক্ষোভ দেখান জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিরোধী দলের সদস্যরা। সেদিন তাঁরা সংসদ থেকে ওয়াকআউট করেছিলেন। জুলাই জাতীয়…
Read Moreপ্রধানমন্ত্রীর সভাপতিত্বে কৃষক কার্ড বিষয়ে বৈঠক
১৫ মার্চ, ২০২৬ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে কৃষক কার্ড বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১১ টায় বাংলাদেশ সংসদ সচিবালয়ে কৃষক কার্ড বিষয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বৈঠকে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রী আমিন উর রশীদ ও প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এ বৈঠকে আরো উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং স্থানীয় সরকার ,সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মীর…
Read More