৫০০ ক্রীড়াবিদকে বেতন ও ভাতা দেয়া হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার,৬ এপ্রিল ২০২৬(বিবিনিউজ): দেশের ক্রীড়াঙ্গনকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আগামী ৩০ এপ্রিল সিলেট থেকে একযোগে ৬৪ জেলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার বিকেলে সাভারের আশুলিয়ায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) পরিদর্শন শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এ তথ্য জানান। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বিকেএসপি শিক্ষার্থীদের মনোজ্ঞ ক্রীড়া প্রদর্শনী (ডিসপ্লে) উপভোগ করেন। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি সরকারের নানামুখী উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে সরকার নিরলস ভাবে কাজ করছে। এরই ধারাবাহিকতায় খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে জনপ্রিয় করতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

খেলাধুলাকে সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে গত ৩০ মার্চ থেকে জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় আনা হয়েছে। যারা আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য সুনাম বয়ে আনছেন, তাদের মধ্য থেকে প্রথম পর্যায়ে ৫০০ জন ক্রীড়াবিদকে বেতন ও বিশেষ ক্রীড়া ভাতার আওতায় আনা হবে। পর্যায়ক্রমে এই সুবিধা আরও সম্প্রসারিত হবে। “জিয়া পরিবার সর্বদাই খেলোয়াড়দের কল্যাণে নিবেদিত। প্রধানমন্ত্রী এখন দেশের সাধারণ মানুষের প্রকৃত প্রতিনিধি। তার হাত ধরেই বাংলাদেশের ক্রীড়াঙ্গন পেশাদারিত্বের এক নতুন উচ্চতায় পৌঁছাবে।” ঢাকা বিকেএসপির মতো দেশের বিভাগীয় শহরের কেন্দ্র গুলোতে সমান সুযোগ সুবিধা দেয়া হবে। বোর্ডের একটি তদন্ত কমিটির প্রতিবেদন নিয়েও কথা বলেন তিনি।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রীর সাথে আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অতিরিক্ত সচিব আমেনা বেগম ,বিকেএসপি মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ, বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল গোলাম মাহবুদ হাসান, বিকেএসপির কলেজ অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইমরান হাসানসহ উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ।

Related posts

Leave a Comment