সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন

৪ এপ্রিল, ২০২৬ (বিবিনিউজ) : সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশের জয়ে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অভিনন্দন জানিয়েছেন। শুক্রবার মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে বাংলাদেশ ও ভারত মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে সমতা থাকার পর ট্রাইবেকারে বাংলাদেশ ৪-৩ গোলে ভারতকে হারিয়ে শিরোপা জেতে। স্পিকার অনূর্ধ্ব-২০ বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সংশ্লিষ্টদের অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন, আগামীতেও বাংলাদেশ ফুটবল দলের এই জয়ের ধারা অব্যাহত থাকবে।

Read More

ঢাকা জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা প্রশাসক মুরাদের

ষ্টাফ রিপোর্টার,৪ এপ্রিল, ২০২৬ (বিবিনিউজ) : দায়িত্ব নিয়েই ঢাকা জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দিয়েছেন সদ্য নিয়োগ প্রাাপ্ত প্রশাসক ও ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ। ঢাকার ধামরাইয়ের কালামপুর এলাকায় দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। প্রশাসক মুরাদ বলেন,”বিগত আওয়ামী লীগ সরকার দুর্নীতির মাধ্যমে ঢাকা জেলা পরিষদের উন্নয়নের নামে ব্যাপক অর্থ লুটপাট করেছে। আমি দায়িত্ব নেয়ার পর এখন থেকে জেলা পরিষদে আর কোনো দুর্নীতি হতে দেওয়া হবে না। জেলা পরিষদের প্রতিটি কাজে স্বচ্ছতা নিশ্চিত করা…

Read More