আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী

১ এপ্রিল ২০২৬(বিবিনিউজ): আগামী রোববার থেকে হামের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ বুধবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ ঘোষণা দেন তিনি। সাখাওয়াত হোসেন বলেন, রোববার হতে ৬ মাস থেকে ১০ বছর বয়সী বাচ্চাদের হামের টিকা দেওয়া হবে। পাশাপাশি এপিআই এর অন্য টিকা কার্যক্রমও চলবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বলেন, বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যে টিকা ও সিরিঞ্জ সংগ্রহ করে সারা দেশে পাঠিয়ে দেওয়া হবে । সারা দেশে টিকা কার্যক্রম ভালোভাবে সম্পন্ন করতে স্বাস্থ্য কর্মীদের সব ছুটি বাতিল করা…

Read More

সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১ এপ্রিল ২০২৬(বিবিনিউজ): জাতীয় সংসদে প্রথমবারের মতো সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম-এর সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বৈঠক আজ বিকেল ৩টা ৩০ মিনিটে পুনরায় শুরু হয়। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অধিবেশন শুরু হয়। আজ প্রথমবারের মতো সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ সদস্যদের প্রশ্নের উত্তর দিচ্ছেন। প্রথম প্রশ্ন করেন সিলেট-২ আসনের সংসদ সদস্য মোছা. তাহসিনা রুশদী।

Read More

জাবির শিক্ষার্থী খাদিজার হত্যাকারীর বিচারের দাবিতে মানববন্ধন

১ এপ্রিল ২০২৬(বিবিনিউজ): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ৫১ তম ব্যাচের শিক্ষার্থী শারমিন জাহান খাদিজার হত্যাকারীর বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা হাতে হাত ধরে এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এসময় ওই শিক্ষার্থীর স্বামী ফাহিমের ফাঁসির দাবি করেন সরকারের কাছে। এছাড়া মানববন্ধন থেকে এসময় ঐ শিক্ষার্থী হত্যাকাণ্ডের পরে বিশ্ববিদ্যালয় থেকে কোন প্রকার সহযোগিতা না পাওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন । উল্লেখ্য ১৫ ই মার্চ রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশে ইসলামনগর এলাকায় ভাড়া বাসায় ওই শিক্ষার্থীকে…

Read More

ইরান যুদ্ধ নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন ট্রাম্প

১ এপ্রিল ২০২৬(বিবিনিউজ: ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত এক মাস পেরিয়ে নতুন করে জটিল আকার ধারণ করেছে। এমন পরিস্থিতিতে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১ এপ্রিল) ইস্টার্ন টাইম রাত ৯টায় (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৭টা) তিনি হোয়াইট হাউস থেকে এই ভাষণ দেবেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভেট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইরান ইস্যুতে গুরুত্বপূর্ণ তথ্য দেশবাসীর সামনে তুলে ধরতেই এই ভাষণের আয়োজন করা হয়েছে। এর আগে, ওভাল অফিস সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প ইঙ্গিত দেন,…

Read More

ড. মো. সাখাওয়াত হোসেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার অ্যাডভাইজরি গ্রুপের সদস্য হিসেবে নিয়োগ পাওয়ায় জাবির উপাচার্যের অভিনন্দন

১ এপ্রিল ২০২৬(বিবিনিউজ):জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের সভাপতি ড. মো. সাখাওয়াত হোসেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার অ্যাডভাইজরি গ্রুপের সদস্য হিসেবে নিয়োগ পাওয়ায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন । ড. সাখাওয়াত আগামী দুই বছরের জন্য অনারারি সদস্য, WHO Regional Expert Group (Environmental Determinants of Health and Climate Change) হিসেবে দায়িত্ব পালন করবেন। আজ এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ড. মো. সাখাওয়াত হোসেনের এ সদস্য পদ লাভে বিশ্ববিদ্যালয় প্রশাসন আনন্দিত। এই নিয়োগ তাঁকে শিক্ষা ও গবেষণায় আরও বেশি অবদান রাখতে উৎসাহিত ও…

Read More