সাভারে শীতকালীন ক্রীড়া ও জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ সম্পন্ন


স্টাফ রিপোর্টার, ০৯ এপ্রিল ২০২৬ এপ্রিল ২০২৬(বিবিনিউজ): ঢাকার সাভারে ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা এবং জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এর পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে আজ উপজেলা পরিষদ হলরুমে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। সাভার উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন,সাভার উপজেলা মাধ্যমিক অফিসার-মোঃ লিয়াকত আলী,সিনিয়র কর্মকর্তা সাইফা সাইফা খানম লিজা,কর্মকর্তা আখি আক্তার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ারা আক্তার প্রমূখ।


বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহণের উপর গুরুত্বারোপ করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই প্রতিযোগিতায় বিজয়ী সেরা ক্রীড়াবিদ এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিক ভাবে সনদ ও মেডেল প্রদান করা হয়। পুরস্কার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন বিজয়ীরা। পুরস্কার বিতরণ শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভার ভূয়সী প্রশংসা করেন। সভায় শিক্ষা অফিসের কর্মকর্তাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কৃতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment