আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগের টাকা দিয়ে অট্রলিকা বাড়ী বানালেন রাজু আহম্মেদ

rajuসাভার প্রতিনিধি : আশুলিয়ায় প্রভাবশালীদের দেওয়া প্রায় দুই হাজার পরিবারের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সোমবার দুপুরে আশুলিয়া ইউনিয়নের চারাবাগ,আউকপাড়া ও বেলমা এলাকায় সাভারের তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্টিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (বিক্রয়) প্রকৌশলী মোহাম্মদ সিদ্দিকুর রহমানের নেতৃত্বে এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কাজে সাভার তিতাস গ্যাসের প্রায় ৪০ জন শ্রমিকের একটি দল অংশ নেয়।
এলাকাবাসী জানায় এক বছর আগে আশুলিয়ার চারাবাগ,বেলমা ও আউকপাড়া এলাকায় ৩০ থেকে ৪০ হাজার করে টাকা নিয়ে প্রত্যেক বাড়ীতে অবৈধ গ্যাস সংযোগ দেয় আশুলিয়ার চাঁনগাও এলাকার শহিদুল ইসলামের ছেলে অবৈধ গ্যাস সংযোগকারী রাজু আহম্মেদ। পরে  সোমবার দুপুরে সাভার তিতাস গ্যাস কর্তৃপক্ষ ওই এলাকার প্রায় দুই হাজার পরিবারের মধ্যে দেওয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে। এ সময় অবৈধ গ্যাস সংযোগকারীরা দল বেঁধে নীরবে দাঁড়িয়ে ছিল। তিতাস ওই এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ করে একটি পয়েন্টে মাটির নিচে থাকা গ্যাসের পাইপ তুলে নিয়ে সিলগালা করে দেয়। এ সময় দুই ইঞ্চি ১৮ ফুটের কয়েকশ পাইপ উদ্ধার করা হয়। অভিযানের সময় মূল সংযোগ বিচ্ছিন্ন করে ব্যবহার করা রাইজারগুলোও খুলে নেওয়া হয়। এদিকে অবৈধ গ্যাস সংযোগ নেওয়ার অভিযোগে কয়েকজন বাড়ীওয়ালাকে কয়েক হাজার টাকা জরিমানা করা হয়।
স্থানীয়দের অভিযোগ চাঁনগাও এলাকার অবৈধ গ্যাস সংযোগকারী রাজু আহমেদ আশুলিয়ার বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয় অবৈধ টাকা দিয়ে তিনি এলাকায় একটি অট্রলিকা বাড়ী বানিয়েছেন। এলাকাবাসী অবিলম্বে এই অবৈধ গ্যাস সংযোগকারীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে সাভারে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্টিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (বিক্রয়) প্রকৌশলী মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন, আশুলিয়ার সব অবৈধ গ্যাস লাইন পর্যায়ক্রমে বিচ্ছিন্ন করা হবে। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান নিয়মিত চলবে। অবৈধ গ্যাস সংযোগকারীর বিরুদ্ধে ও্রইদিন রাতে আশুলিয়া থানায় মামলা একটি মামলা করা হয়।

Related posts

Leave a Comment