ন্যাশনাল ডিফেন্স কলেজে ক্যাপষ্টোন কোর্স সমাপ্ত

 ঢাকা, ১৫ মার্চ  : ন্যাশনাল ডিফেন্স কলেজে দুই সপ্তাহব্যাপী ‘ক্যাপষ্টোন কোর্স-২০১৮/১’ সমাপ্ত হয়েছে। এ লক্ষে এই কোর্সের সমাপনী অনুষ্ঠান আজ বৃহস্পতিবার মিরপুর সেনানিবাসস্থ ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) অনুষ্ঠিত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ খবর জানানো হয়। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। সফলভাবে কোর্স সম্পন্ন করায় সকল ফেলোগণকে ধন্যবাদ জানান ড. গওহর রিজভী। তিনি জাতীয় নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থে সকলকে সাংবিধানিক দায়িত্ব পালনে ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন। এনডিসি…

Read More

বঙ্গবন্ধুর জন্মদিনে সরকারি হাসপাতাল ও ক্লিনিকে বিনামূল্যে চিকিৎসা সেবা

ঢাকা, ১৫ মার্চ  : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আগামী ১৭ মার্চ দেশের সব সরকারি হাসপাতাল ও ক্লিনিকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের নির্দেশে আজ স্বাস্থ্য অধিদপ্তরের জারীকৃত এক প্রজ্ঞাপনে শিশু দিবস উপলক্ষে সকাল ৯টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত হাসপাতালের বহির্বিভাগে জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে বলা হয়েছে। এছাড়াও ওই দিন দুপুর ১২ টা থেকে ১ টার মধ্যে হাসপাতালগুলোতে ‘শিশুর স্বাস্থ্য সচেতনতা, পুষ্টি ও খাদ্য’ সম্পর্কে আলোচনা সভার আয়োজনের জন্য প্রজ্ঞাপনে নির্দেশনা দেওয়া হয়েছে।…

Read More

জুলাইয়ের মধ্যে ৫ সিটিতে নির্বাচন

রাজশাহী সংবাদদাতা: আগামী জুলাই মাসের মধ্যেই রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট এবং গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠানের কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে.এম নুরুল হুদা। বৃহস্পতিবার সকালে রাজশাহীর পবা উপজেলার দামকুড়া উচ্চ বিদ্যালয় মাঠে স্মার্টকার্ড বিতরণের উদ্বোধনীতে এ কথা বলেন তিনি। স্থানীয় নির্বাচন দফতর আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিইসি। সিইসি বলেন, এরইমধ্যে সম্পন্ন হয়েছে নির্বাচনের সকল প্রস্তুতি। এই পাঁচ সিটির ভোট নিয়ে সরকারের মতামত চেয়ে চিঠিও দিয়েছে নির্বাচন কমিশন। সেই সঙ্গে সীমানা, ওয়ার্ড বিভক্তি, আদালতের আদেশ প্রতিপালনসহ নির্বাচনের বিষয়ে সকল অগ্রগতিও স্থানীয় সরকার বিভাগের কাছে জানতে চেয়েছে ইসি। ২০১৩…

Read More

আশুলিয়ায় যৌন উত্তেজক হালুয়ায় প্রাণ গেল দু’জনের

দিয়া ইসলাম : আশুলিয়ায় যৌন উত্তেজক হালুয়া খেয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন আরও দুইজন। বুধবার রাতে নিজেদের তৈরি হালুয়া খেয়ে অসুস্থ হয়ে পড়েন ওই চারজন। এদের মধ্যে হাসপাতালে নেয়ার পথেই দুইজন মারা যান।  হতাহতরা সবাই ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) বিভিন্ন কারখানার শ্রমিক বলে জানা গেছে। ডিইপিজেডের পার্শ্ববর্তী ভাদাইল এলাকার মন্ডল কলোনিতে ভাড়া থাকতেন তারা।   নিহতরা হলেন, আব্দুল মোতালেব (২৫) এবং জিল্লুর রহমান (২৪)। আর আইসিইউতে চিকিৎসাধীন আছেন ফরিদ হোসেন (৪৯) এবং শামীম (২০)।  আইসিইউতে চিকিৎসাধীন ফরিদ হোসেন ডিইপিজেডের স্কাইরেক্স…

Read More

সাভারে বাড়িতে আগুন, নিহত ১

দিয়া ইসলাম :  সাভারের হেমায়েতপুরে একটি বাড়িতে আগ্নিকাণ্ডের ঘটনায় মরিয়ম বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।  মরিয়ম বেগম দিনাজপুরের ঘোরাঘাট উপজেলার সাউদগারী গ্রামের আব্দুর রশিদের স্ত্রী।  বৃহস্পতিবার (১৫ মার্চ) দুপুরে হেমায়েতপুরের হরিণধরা এলাকার মুসা মিয়ার টিনসেড বাড়িতে এ আগুন লাগার ঘটনা ঘটে।  সাভার ফায়ার সার্ভিসের ইনচার্জ লিটন আহমেদ  জানান, দুপুরে ওই বাড়িতে গ্যাস সিলিন্ডারের আগুন গেলে মুহূর্তেই তা ছড়িয়ে পরে কয়েকটি কক্ষে পুড়ে যায়।  খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টায় আগুন নেভায়। এসময় একটি কক্ষ থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। ধারণা…

Read More

সিলেট সিক্সার্সের কোচ ওয়াকার ইউনুস

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট সিক্সার্সের প্রধান কোচ হলেন পাকিস্তানের কিংবদন্তী পেসার ওয়াকার ইউনুস। ২০১৮ এবং ২০১৯ সালের বিপিএলে দুই বছরের চুক্তিতে কাজ করবেন পাকিস্তানের এই সাবেক অধিনায়ক ও কোচ। তিনি জাফরুল এহসানের স্থলাভিষিক্ত হচ্ছেন। বতর্মানে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ইসলামাবাদ ইউনাইটেডের ডিরেক্টর অব ক্রিকেট এবং বোলিং কোচ হিসেবে কাজ করছেন ওয়াকার। ডিন জোন্সকে সঙ্গে নিয়ে দলটিকে পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে দিয়েছেন তিনি। এবারের পিএসএলে প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে ইসলামাবাদ। সিলেট সিক্সার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হতে পেরে ওয়াকার নিজেও বেশ খুশি। বাংলাদেশ ক্রিকেটের উন্নতির প্রশংসা করে তিনি বলেন, ‘বাংলাদেশ…

Read More

খালেদা জিয়ার জামিনের বিরুদ্ধে দুদকের আপিল

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিনের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করেছে দুদক। আজ বৃহস্পতিবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আপিল দায়ের করা হয়। আপিলে খালেদা জিয়াকে হাইকাের্টের দেয়া জামিন বাতিল চাওয়া হয়েছে। আগামী রবিবার এই আপিলের ওপর প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হবে। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় গত সোমবার হাইকোর্ট খালেদা জিয়াকে চার মাসের জামিন দেয়। পরদিন ওই আদেশের অনুলিপি প্রকাশ পায়। তবে উচ্চ আদালতের দেয়া এই জামিন রবিবার পর্যন্ত স্থগিত করেছে আপিল বিভাগ।

Read More

রবিবার বিএনপির বিক্ষোভ, কাল দোয়া

 ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি জাকির হোসেন মিলনকে রিমান্ড নিয়ে নির্মম নির্যাতনের ফলে নিহতের ঘটনায় দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।মিলনের মাগফেরাত কামনায় আগামীকাল শুক্রবার ঢাকাসহ সারাদেশের মসজিদে দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। একই দাবিতে আগামী রবিবার ঢাকা মহানগরীর থানায় থানায় ও সারাদেশের জেলায় জেলায় বিক্ষোভ এবং কালো ব্যাজধারণ কর্মসূচি পালন করবে দলটির । আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচির ঘোষণা দেন। রিজভী বলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দায়িত্ব ছিল আমরা আন্দোলনে গেলে…

Read More

রাষ্ট্রীয় শোক চলছে

আজ বৃহস্পতিবার সারাদেশে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশি বেসরকারি বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এ শোক পালিত হচ্ছে। এ কারণে আজ সারাদেশে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। গতকাল বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া আগামীকাল শুক্রবার মসজিদ-মন্দিরসহ সব ধর্মীয় প্রতিষ্ঠান ও উপাসনালয়ে দোয়া-প্রার্থনা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, গত ১২ মার্চ নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলার বিএস২১১ নম্বর ফ্লাইটটি বিধ্বস্ত হয়। এতে নিহত হন…

Read More

স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মহত্যা

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় স্ত্রীকে হত্যা করে আত্মহত্যা করেছে স্বামী ইমরান বিশ্বাস (২৭)। আজ বৃহস্পতিবার সকালে নিজ ঘরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন ইমরান। এর আগে গতকাল বুধবার রাতে নিজ স্ত্রী সুমাইয়া আক্তারকে গলাটিপে হত্যা করেন তিনি। সুমাইয়া জেলার মোল্লাহাট উপজেলার কোদালিয়া ইউনিয়নের সরোষপুর গ্রামের আবুবকর শেখের মেয়ে। ইমরান একই গ্রামের জাফর বিশ্বাসের ছেলে। সুমাইয়া আক্তারের চাচী হেনা বেগম মুঠোফোনে বলেন, ৭ মাস আগে একই গ্রামের ইমরানের সাথে আমরা পারিবারিকভাবে সুমাইয়াকে বিয়ে দেই। তারপর থেকে সুমাইয়া সেখানে সংসার করছিল। বুধবার বিকেলে সুমাইয়া-ইমরান আমাদের (সুমাইয়ার বাবার বাড়ি) বাড়ি থেকে ইমরানের বাড়িতে যায়।…

Read More