গাবতলীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

রাজধানীর গাবতলীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বাদশা মিয়া (৩৫) নামের একজন নিহত হয়েছেন। সোমবার রাত তিনটার দিকে গাবতলী বাসস্ট্যান্ডের পাশে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। এতে আরেকজন গুলিবিদ্ধ হয়েছেন। র‌্যাব-১০-এর বরাত দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের এসআই বাচ্চু মিয়া জানান, গুলিবিদ্ধ অবস্থায় ‘ডাকাত’ বাদশা ও হানিফকে ঢামেকে নিয়ে আসা হলে সেখানে কর্তব্যরত চিকিত্সকরা ভোর সাড়ে পাঁচটার দিকে বাদশাকে মৃত ঘোষণা করেন।

Read More

সন্ত্রাসীর গুলিতে আহত পুলিশ কর্মকর্তার মৃত্যু

রাজধানীর মিরপুরে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে আহত গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর মো. জালাল উদ্দিন নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় স্কয়ার হাসপাতালে নেয়া হলে সেখানে রাত দুইটার দিকে তাকে মৃত বলে জানান চিকিত্সকরা। গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে ডিবির পল্লবী জোনাল টিমের একটি দল অবৈধ অস্ত্র উদ্ধারে যায়। সেখানে সন্ত্রাসীরা গুলি চালালে জালালউদ্দিন মাথায় গুলিবিদ্ধ হোন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের জানান, তিনতলা একটি বাড়িতে রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে অভিযান চালানো হয়। কয়েকজন সন্ত্রাসী সেখানে অবৈধ অস্ত্র জড়ো করেছে; এই খবর…

Read More

মধ্যম আয়ের দেশে উন্নীত করতে সরকারকে আবারও ক্ষমতায় আসতে হবে : তথ্য প্রতিমন্ত্রী

ঢাকা, ২০ মার্চ : তথ্য প্রতিমন্ত্রী এডভোকেট তারানা হালিম বলেছেন, বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করতে হলে বর্তমান সরকারকে আরও একবার ক্ষমতায় আসতে হবে। এর জন্য জনগণের সমর্থন প্রয়োজন। আজ সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গণযোগাযোগ অধিদপ্তর আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। স্বল্পোন্নত থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণের ঐতিহাসিক সাফল্য জাতীয় পর্যায়ে উদযাপনের অংশ হিসেবে ৬২টি জেলা ও চারটি পার্বত্য উপজেলায় একযোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য আরও এক মেয়াদে ক্ষমতায় থাকতে জনগণের সমর্থন কামনা করে তারানা হালিম বলেন, বর্তমান সরকার আবার…

Read More

আজ সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী

ঢাকা, ২০ মার্চ : বিশিষ্ট রাজনীতিবিদ, ভাষা সৈনিক, স্বাধীনতা যুদ্ধের সংগঠক এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী, সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজ। জিল্লুর রহমান ২০১৩ সালের ২০ মার্চ বার্ধক্যজনিত রোগে সিঙ্গাপুরের এক হাসপাতালে ইন্তেকাল করেন। জিল্লুর রহমান আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেন এবং ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি দেশের ১৯তম রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। তিনি পাঁচটি পৃথক মেয়াদে ১২ বছর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগ, সহযোগী সংগঠন, অন্যান্য সমমনা সংগঠন এবং সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংস্থা মরহুম নেতার প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন…

Read More

স্বাধীনতা বিরোধী শক্তির ষড়যন্ত্র প্রতিহত করতে হবে : রাষ্ট্রপতি

ঢাকা, ২০ মার্চ : রাষ্ট্রপতি এম আবদুল হামিদ ১৯৭১ সালের পরাজিত শক্তির সকল প্রকার ষড়যন্ত্র ও অপচেষ্টা প্রতিহত করতে জনগণের প্রতি আহবান জানিয়ে বলেছেন, তারা দেশের স্বাধীনতা গণতন্ত্র ও উন্নয়নের শত্রু। তিনি বলেন, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে ষড়যন্ত্র ও অপচেষ্টা প্রতিহত করতে হবে। সকলের মাঝে বিশেষ করে নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা এবং গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে। রাষ্ট্রপতি পাকিস্তানী দখলদার বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস উপলক্ষে সোমবার এখানে রাজবাড়ি মাঠে আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন। তিনি বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১…

Read More

হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট আহত ৮

পূর্ব শক্রুতার জের ধরে সাভারে একটি ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে প্রতিপক্ষরা। এসময় ভাঙচুর ও লুটপাটে বাধা দেওয়ায় ওই ব্যবসা প্রতিষ্ঠানের মালিকসহ ৮ জনকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। লুটপাট করেছে নগদ চার লক্ষ টাকাসহ ১০ লক্ষ টাকার মালামাল। এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে এসময় তারা দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। গভীর রাতে সাভারের ভাকুর্তা ইউনিয়নের সোলাই মার্কেট এলাকায় জাকির ভ্যারাইটিজ ষ্টোর এ ভাঙচুর ও লুটপাট চালায় প্রতিপক্ষরা। এলাকাবাসী জানায় পূর্ব শক্রুতার জের ধরে গভীর রাতে ভাকুর্তার সোলাই মার্কেট এলাকায় জাকির ভ্যারাইটিজ ষ্টোর এ ধারালো অস্ত্র ও…

Read More

সাভারের আশুলিয়ায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার

দিয়া ইসলাম : সাভারের আশুলিয়ায় অর্ধগলিত অজ্ঞাত এক যুবকের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে আশুলিয়ার তুরাগনদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত ওই যুবকের লাশ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। পুলিশ জানায় সকালে তুরাগনদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত ওই যুবকের লাশ দেখতে পায় স্থানীয়রা পরে আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের সারা শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে আশুলিয়া থানার অফিসার ইনচার্য (ওসি) আব্দুল আউয়াল। এঘটনায় আশুলিয়া…

Read More