পূর্ব শক্রুতার জের ধরে সাভারে একটি ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে প্রতিপক্ষরা। এসময় ভাঙচুর ও লুটপাটে বাধা দেওয়ায় ওই ব্যবসা প্রতিষ্ঠানের মালিকসহ ৮ জনকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। লুটপাট করেছে নগদ চার লক্ষ টাকাসহ ১০ লক্ষ টাকার মালামাল। এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে এসময় তারা দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে।
গভীর রাতে সাভারের ভাকুর্তা ইউনিয়নের সোলাই মার্কেট এলাকায় জাকির ভ্যারাইটিজ ষ্টোর এ ভাঙচুর ও লুটপাট চালায় প্রতিপক্ষরা।
এলাকাবাসী জানায় পূর্ব শক্রুতার জের ধরে গভীর রাতে ভাকুর্তার সোলাই মার্কেট এলাকায় জাকির ভ্যারাইটিজ ষ্টোর এ ধারালো অস্ত্র ও লাটি সোটা নিয়ে সন্ত্রাসী হামলা চালায় মোগড়াকান্দা এলাকার তাহের মিয়া ও কবির হোসেন ও তার সঙ্গীরা। এসময় তারা ওই ভ্যারাইটিজ ষ্টোর এর ক্যাশে থাকা নগদ চার লক্ষটাকা সহ ১০ লক্ষ টাকার মালামাল লুটপাট করে ওই ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে । ভাঙচুর ও লুটপাটে বাধা দিলে প্রতিপক্ষরা এসময় ওই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক জাকির মিয়া ও তার ভাই জাহাঙ্গীর হোসেন,সজিব মিয়াসহ ৮ জনকে পিটিয়ে আহত করে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে সবার মাঝে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। এঘটনায় ওই এলাকায় ব্যবসায়ীদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এঘটনায় জড়িতদের আটক করতে পারেনি। এদিকে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সাভার মডেল থানার ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্য এস আই সুজন বিশ^াস।
এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট আহত ৮
