রাশিয়ার সাইবেরিয়ার কয়লা উত্তোলনকারী নগরী কেমেরোভোর একটি শপিং মলে অগ্নিকাণ্ডের ঘটনায় নারী, শিশুসহ অন্তত ৬৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত আরো ১০ ব্যক্তি নিখোঁজ থাকার কথা জানিয়েছেন দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ভ্লাদিমির পুচকভ। ধারণা করা হচ্ছে, হতাহত ও নিখোঁজদের মধ্যে ৪১ জন শিশুও রয়েছে। মস্কো থেকে প্রায় ৩ হাজার ৬শ’ কিলোমিটার দুরের শহর কেমেরোভোর উইন্টার চেরি কমপ্লেক্স নামের শপিং সেন্টারটিতে আগুন লাগে রবিবার সন্ধ্যায়। ধারণা করা হচ্ছে, একেবারে উপরের তলায় আগুনের সূত্রপাত হয়েছে। ওই শপিং সেন্টারের উপরের তলায় মূলত সিনেমা হলসহ বিনোদন কেন্দ্র রয়েছে। বিবিসি জানাচ্ছে, অগ্নিকাণ্ডের শিকার…
Read MoreDay: March 26, 2018
পাকিস্তানপন্থীদের পরাজিত করে রাজনীতির বাইরে পাঠাতে হবে : ইনু
ঢাকা, সোমবার ২৬ মার্চ : তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, স্বাধীনতার পথে থাকতে হলেসব রঙের পাকিস্তানপন্থী ও রাজাকার-জঙ্গিদের পরাজিত করে এদের ক্ষমতা এবং রাজনীতির বাইরে পাঠাতে হব। তিনি আজ রাজধানীর কাকরাইলে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর আয়োজিত ‘মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইসতাক হোসেনের সভাপতিত্বে প্রধান তথ্য অফিসার কামরুন নাহার ও গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. জাকির হোসেন বিশেষ অতিথি হিসেবে সভায় বক্তৃতা করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সকল শহীদ ও মুক্তিযোদ্ধাদের পরম শ্রদ্ধায় স্মরণ করে…
Read Moreদেশকে গভীরভাবে ভালোবাসতে হবে : শিশু-কিশোর সমাবেশে প্রধানমন্ত্রী
ঢাকা, ২৬ মার্চ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শিশু-কিশোরদের দেশের প্রতি গভীর ভালবাসা ও মমত্ববোধ নিয়ে বেড়ে উঠে বিজয়ী জাতি হিসেবে বিশ্বে আত্মমর্যাদা নিয়ে চলার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী শিশু-কিশোরদের উদ্দেশ্যে বলেন, ‘সবসময় নিজেদের বিজয়ী জাতি হিসেবে চিন্তা করে আত্মপ্রত্যয় নিয়ে চলবে, তোমরাই এ দেশকে গড়ে তুলবে, এগিয়ে নিয়ে যাবে।’ তিনি বলেন, ‘এই দেশকে গভীরভাবে ভালোবাসবে। আগামী দিনে এই দেশকে তোমরা গড়ে তুলবে। আমরা যেখানে রেখে যাবো সেখান থেকে তোমরাই দেশকে আরো উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবে।’ তিনি শিশু-কিশোরদের লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হয়ে বাবা-মায়ের মুখ উজ্জ্বল করার এবং শিক্ষকদের…
Read Moreজাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
ঢাকা, ২৬ মার্চ : রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪৮তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি অর্পণ করে জাতির পক্ষ থেকে ’৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। আজ ভোরে রাষ্ট্রপতি আব্দুল হামিদ জাতীয় স্মৃতিসৌধে প্রথমে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন এবং এরপরই প্রধানমন্ত্রী শহীদদের ফুলেল শ্রদ্ধা জানান। তাঁরা শহীদ বেদীতে পুষ্পাঞ্জলি অর্পণের পর মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সশ¯্রবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে এবং বিউগলে করুণ সুর বেজে ওঠে। মন্ত্রিপরিষদ সদস্যগণ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণ, সংসদ সদস্যগণ, তিন বাহিনী…
Read Moreজাতি আজ ৪৮তম স্বাধীনতা দিবস উদযাপন করছে
ঢাকা, ২৬ মার্চ : মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে জাতি আজ ৪৮তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করছে। স্বাধীনতার ৪৮ বছর পদার্পণের শুভ মুহূর্তে বাংলাদেশের স্বল্পোন্নত দেশের গ্রুপ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জন বিশেষ মাত্রা যোগ হয়েছে। একই সঙ্গে গত বছরের অক্টোবরে একাত্তরের ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়া সেই কালজয়ী ভাষণও ইউনেস্কোর ইন্টারন্যাশনাল মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে অন্তর্ভুক্তির মাধ্যমে বিশ্বপ্রামাণ্য ঐতিহ্যর স্বীকৃতি লাভ করে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ…
Read More