সাভারে ব্যবসা প্রতিষ্ঠান ও গরুর খামারে হামলা চালিয়ে লুটপাট করেছে দুর্বৃত্তরা

স্টাফ রিপোর্টার,২২ সেপ্টেম্বর, ২০২৪ (বিবিনিউজ): সাভারে ব্যবসা প্রতিষ্ঠান ও গরুর খামারে হামলা চালিয়ে লুটপাট করেছে দুর্বৃত্তরা। রাতে ভাকুর্তা ইউনিয়নের সোলাই মার্কেট এলাকায় এঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আব্দুর রহমান বাদী হয়ে এঘটনায় ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত দেড়শো জনের বিরুদ্ধ সাভার মডেল থানা অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ঘটনায় ১৮ লক্ষ ৭২ হাজার টাকার মালামাল লুট এবং ৫ লক্ষ টাকার মালামাল ভাঙচুর করে ক্ষতি করার অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।
ব্যবসায়ী আব্দুর রহমান জানান, ভাকুর্তা ইউনিয়নের সোলাই মার্কেট এলাকার দীর্ঘ দিন যাবৎ ব্যবসা করে আসছি। আমার কারও সাথে কোনো শক্রতা ছিলো না। তারপর ও আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর লুটপাট করে। এঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে।

Related posts

Leave a Comment