২৭ সেপ্টেম্বর ২০২৪(বিবিনিউজ):অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ ২৭ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে (ইউএনজিএ) ভাষণ দেবেন।জাতিসংঘ সদর দপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হলে সাধারণ আলোচনায় প্রধান উপদেষ্টা তাঁর ভাষণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট এবং এর মাধ্যমে বাংলাদেশে সংঘটিত যুগান্তকারী পরিবর্তনের কথা তুলে ধরবেন। কী পরিস্থিতিতে তিনি সরকার পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেছেন এবং পরবর্তী সময়ে রাষ্ট্রকাঠামো পুনর্গঠনের জন্য অন্তর্বর্তী সরকার গৃহীত সংস্কার কার্যক্রম, রোহিঙ্গা সঙ্কট, জলবায়ু পরিবর্তন, সরকারের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন এবং অন্যান্য বৈশ্বিক ও আঞ্চলিক বিষয় তাঁর ভাষণে স্থান পাবে বলে ধারনা করা হচ্ছে।প্রধান উপদেষ্টার প্রেস সচিব…
Read MoreDay: September 27, 2024
জাবিতে ৩৬ দফা দাবি জানিয়ে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টার,২৭ সেপ্টেম্বর ২০২৪(বিবিনিউজ): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পূর্ণগঠন ও সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে শিক্ষার্থীদের পক্ষে ৩৬ দফা দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে জাহাঙ্গীরনগর সংস্কার আন্দোলনের ব্যানারের শিক্ষার্থীরা।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স রুমে এই সংবাদ সম্মেলন করেন তারা।সংবাদ সম্মেলনের পূর্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সংস্কার আন্দোলনের একটি আহবায়ক কমিটি ঘোষণা করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা আহবায়ক হিসেবে ইয়াহিয়া জিসান ও সদস্য সচিব আবু বকর আলীর নাম ঘোষনা করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংস্কারে অবিলম্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ তথা জাকসু, হল সংসদ এবং বিভাগীয় সংসদ কার্যকর করা সহ ৩৬ দফা দাবি পেশ করেন।…
Read More