ছুটির দিনে সাভার-আশুলিয়ায় অধিকাংশ কারখানা খোলা

১৬ সেপ্টেম্বর, ২০২৪ (বিবিনিউজ):শ্রমিক বিক্ষোভের কারণে কয়েক দিন উত্তেজনা থাকলেও ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের পরিস্থিতি এখন স্বাভাবিক। ক্ষতি পুষিয়ে নিতে ও উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আজ সোমবার সরকারি ছুটির দিনেও খোলা রয়েছে অধিকাংশ শিল্পকারখানা। সকালে নির্ধারিত সময়ে কাজে যোগ দিয়েছেন শ্রমিকেরা। কোথায় কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি। আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১–এর কর্মকর্তারা বলেন, তাঁদের আওতাধীন সাভার, আশুলিয়া, ধামরাইয়ে তৈরি পোশাক, ওষুধ, চামড়াজাত পণ্য প্রস্তুতসহ বিভিন্ন ধরনের শিল্পকারখানা রয়েছে ১ হাজার ৮৬৩টি। এর মধ্যে ১ হাজার ৪৩০টি কারখানায় উৎপাদন কার্যক্রম চলছে। সরকারি ছুটি থাকায় অন্যান্য কারখানার…

Read More