দেশ পুনর্গঠনে মার্কিন সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

১৫ সেপ্টেম্বর, ২০২৪ (বিবিনিউজ): অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশ পুনর্গঠন, গুরুত্বপূর্ণ সংস্কার কর্মসূচি বাস্তবায়ন এবং পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছেন।রোববার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সফররত উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকে প্রধান উপদেষ্টা এ সহায়তা চান।২০০৬ সালে নোবেল শান্তি বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জসমূহ উল্লেখ করে বলেন, তার সরকার দ্রুততার সঙ্গে অর্থনীতি পুনর্গঠন, সংস্কার ও পুনরায় সচল করার পাশাপাশি আর্থিক খাতে সংস্কার এবং বিচার বিভাগ ও পুলিশের মতো প্রতিষ্ঠানগুলো কার্যকর করার উদ্যোগ নিয়েছে।বৈঠকে প্রধান উপদেষ্টা উল্লেখ করেন…

Read More

সাভারের নতুন ইউএনও আবুবকর সরকার

১৫ সেপ্টেম্বর, ২০২৪ (বিবিনিউজ):ঢাকার সাভারে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মো. আবুবকর সরকার। সদ্য সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দকে বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পদায়ন করা হয়েছে। গত রবিবার (৫ সেপ্টেম্বর) সিনিয়র সহকারী কমিশনার সাগুফতা হকের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়। নবনিযুক্ত সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুবকর সরকার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন। সেখান থেকে তাকে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৫তম ব্যাচের একজন কর্মকর্তা।

Read More