গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে জাবির শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার,২৪সেপ্টেম্বর, ২০২৪ (বিবিনিউজ): বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গত জুলাই মাসে গণহত্যার সঙ্গে জড়িত খুনি ও দোসরদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। পরে ২০ মিনিট পর অবরোধ তুলে নেন তাঁরা। অবরোধ চলাকালে মহাসড়কের আরিচাগামী লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।এর আগে বিকেলে ‘জুলাই গণহত্যা বিচার নিশ্চিত পরিষদ’ ব্যানারে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় সমাবেশ করেন শিক্ষার্থীরা। সমাবেশ বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কে যান তাঁরা।সমাবেশে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী শোয়াইব হাসান বলেন,…

Read More

নিউইয়র্ক পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

২৪সেপ্টেম্বর, ২০২৪ (বিবিনিউজ): অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন। প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইট ২৩ সেপ্টেম্বর (নিউইয়র্ক সময়) রাত ১০ টা ১০ মিনিটে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আবদুল মুহিত এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডিএম সালাউদ্দিন মাহমুদ বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান। এর আগে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের বাণিজ্যিক ফ্লাইটটি সোমবার ভোর ৫টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর…

Read More

শারদীয় দূর্গাপুজা উপলক্ষ্যে সাভারে আইন শৃংখলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,২৪সেপ্টেম্বর, ২০২৪ (বিবিনিউজ): আসন্ন শারদীয় দূর্গাপুজা উপলক্ষ্যে সোমবার ঢাকার সাভার মডেল থানা প্রাঙ্গনে আইন শৃংখলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত। সভায় সাংবাদিক ,হিন্দু সম্প্রদায়,ছাত্রসমাজ ও স্থানীয়পুলিশ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। সাভারে ১৩০ টি পূজা মন্ডপ তৈরী হয়েছে। সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুল কবীর,মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল মিয়া সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাভার উপজেলা পূজা উৎযাপন কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক বরুন ভৌমিক নয়ন, সাভার উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি প্রদীপ কুমার দাস,যুবদল নেতা উত্তম ঘোষ,ছাত্র সংগঠনের নেতা মাহিদ হাসান রাফসান,এনজিও কর্মকর্তা মোঃ কায়কোবাদ , গ্রামীন উৎদোকের…

Read More