আজ থেকে শিল্পাঅঞ্চল আশুলিয়ার সকল তৈরি পোশাক কারখানায় কাজে যোগ দিয়েছে শ্রমিকরা

স্টাফ রিপোর্টার,২২ সেপ্টেম্বর, ২০২৪ (বিবিনিউজ): টানা কয়েকদিনের শ্রমিক অসন্তোষ কাটিয়ে আজ থেকে শিল্পাঅঞ্চল আশুলিয়ার সকল তৈরি পোশাক কারখানায় কাজে যোগ দিয়েছে শ্রমিকরা। সকাল আটটা থেকে শ্রমিকরা স্ব স্ব শিল্প প্রতিষ্ঠানে যোগ দিয়ে সুই সুতা দিয়ে উৎপাদন শুরু করেন। এখন পর্যন্ত শিল্পাঅঞ্চল আশুলিয়ায় কোন শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত ছোট বড় মিলিয়ে সকল তৈরি পোশাক কারখানায় উৎপাদন পুরো দমে চলছে। এদিকে সকালে শ্রমিক অসন্তোষ নিরসনে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকদের সাথে মতবিনিময় সভা করেছেন সাভারের সাবেক সংসদ সদস্য ডা.দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। এসময় তিনি…

Read More

জাবিতে সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যার দায়ে শিক্ষার্থী মাহমুদুল গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার,২২ সেপ্টেম্বর, ২০২৪ (বিবিনিউজ): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা শামীম আহম্মেদকে পিটিয়ে হত্যার দায়ে একই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান রায়হানকে গ্রেপ্তার করেছে পুলিশ।সকাল দশটার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার পুলিশ সুপার আহমেদ মুঈদ। এর আগে শনিবার রাতভর অভিযান পরিচালনা করে গাজীপুরের হোতাপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।মাহমুদুল হাসান রায়হান জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৫০ তম আবর্তনের শিক্ষার্থী। এর আগে সাবেক শিক্ষার্থী শামীম মোল্লাকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ে তাকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার ও পরে মামলা করা হয়। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন।পুলিশ…

Read More

সাভারে ব্যবসা প্রতিষ্ঠান ও গরুর খামারে হামলা চালিয়ে লুটপাট করেছে দুর্বৃত্তরা

স্টাফ রিপোর্টার,২২ সেপ্টেম্বর, ২০২৪ (বিবিনিউজ): সাভারে ব্যবসা প্রতিষ্ঠান ও গরুর খামারে হামলা চালিয়ে লুটপাট করেছে দুর্বৃত্তরা। রাতে ভাকুর্তা ইউনিয়নের সোলাই মার্কেট এলাকায় এঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আব্দুর রহমান বাদী হয়ে এঘটনায় ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত দেড়শো জনের বিরুদ্ধ সাভার মডেল থানা অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।এ ঘটনায় ১৮ লক্ষ ৭২ হাজার টাকার মালামাল লুট এবং ৫ লক্ষ টাকার মালামাল ভাঙচুর করে ক্ষতি করার অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।ব্যবসায়ী আব্দুর রহমান জানান, ভাকুর্তা ইউনিয়নের সোলাই মার্কেট এলাকার দীর্ঘ দিন যাবৎ ব্যবসা করে আসছি। আমার কারও সাথে কোনো শক্রতা…

Read More

বান্দরবানের পরিস্থিতি স্বাভাবিক,রাঙ্গামাটি সড়কের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ

২২ সেপ্টেম্বর, ২০২৪ (বিবিনিউজ):পার্বত্য চট্টগ্রামের সংঘাতময় পরিস্থিতির কারণে রাঙ্গামাটি ও খাগড়াছড়ি উত্তপ্ত অবস্থা থাকলেও বান্দরবানের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখানে দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান ব্যাংক বীমা সবকিছুই খোলা রয়েছে। তবে বান্দরবান কাপ্তাই ও রাঙ্গামাটি সড়কে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় বাস মালিক সমিতি এর সড়কে যাত্রীবাহী বাস চলাচল গত দুদিন থেকে বন্ধ রেখেছে। তবে এই সড়কটিতে হালকা যানবাহন চলাচল করছে। যাত্রী এবং পর্যটকদের দুর্ভোগ চরণে উঠেছে। অতিরিক্ত ভাড়া দিয়ে যাত্রীরা চলাচল করছে রাঙ্গামাটি বান্দরবান সড়কের বিভিন্ন জায়গায়। বান্দরবানের পরিস্থিতি স্বাভাবিক থাকলেও যে কোন সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে এই…

Read More