২৯ সেপ্টেম্বর ২০২৪(বিবিনিউজ): মাঠ ভেজা থাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত হয়েছে। বৃষ্টির কারনে দ্বিতীয় দিনের খেলাও হয়নি । ফলে টেস্টের দ্বিতীয় ও তৃতীয় দিনের খেলা কোন বল মাঠে গড়ানো ছাড়াই পরিত্যক্ত হলো।তবে টেস্টের প্রথম দিন দুই দল মাঠে নেমেছিল। ঐ দিন ৩৫ ওভার ব্যাট-বলের লড়াই হয়েছে। বৃষ্টি ও আলো স্বল্পতার কারনে প্রথম দিনের দ্বিতীয় সেশনে শেষ হয় দিনের খেলা।কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে আজ সকাল থেকে বৃষ্টি ছিলো না। দুপুরের পর সূর্য উঠলেও, মাঠ ভেজা থাকার কারনে খেলা শুরু করতে পারেননি ম্যাচ অফিসিয়ালরা।…
Read MoreDay: September 29, 2024
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেফতার ৩৫
২৯ সেপ্টেম্বর ২০২৪(বিবিনিউজ): রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে র্যাব-২ এবং যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, দুটি পিস্তল, ২০ রাউন্ড গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে।এসময় শীর্ষ মাদক ব্যবসায়ী পিচ্চি রাজাসহ গ্রেফতার হয়েছেন ৩৫ জন।রোববার (২৯ সেপ্টেম্বর) ভোর ৫ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত জেনেভা ক্যাম্পে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার শিহাব করিম।তিনি বলেন, রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে র্যাব ২-এ যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, দুটি পিস্তল, ২০ রাউন্ড গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে।এছাড়া অভিযানে ৩১ জন…
Read Moreবিশ্বব্যাংক বাংলাদেশের ক্লিন এয়ার প্রকল্পের জন্য ৩০ কোটি মার্কিন ডলার দেবে : পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা
২৯ সেপ্টেম্বর ২০২৪(বিবিনিউজ): পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বিশ্বব্যাংক বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্টকে (বিসিএপি) সহায়তায় ৩০ কোটি মার্কিন ডলার দেবে। এই উদ্যোগের লক্ষ্য বায়ুর গুণমান ব্যবস্থাপনা জোরদার করা এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতের দূষণের মাত্রা কমিয়ে আনা। ন্যাশনাল এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যানের অংশ হিসেবে ক্লিন কুকিং ইনিশিয়েটিভের জন্য একটি সম্ভাব্য অনুদানসহ প্রকল্পটি একটি আইডিএ ঋণের মাধ্যমে অর্থায়ন করা হবে।পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত একটি উচ্চ-পর্যায়ের বৈঠকের পর উপদেষ্টা এ কথা বলেন। সেখানে আজ রোববার বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার…
Read Moreদেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
২৯ সেপ্টেম্বর ২০২৪(বিবিনিউজ):প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৯তম অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের বৈঠকে যোগদানের জন্য তাঁর চার দিনের যুক্তরাষ্ট্র সফর শেষ করে আজ ভোরে দেশে ফিরেছেন। ।প্রধান উপদেষ্টা এবং তাঁর সফরসঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইট ভোর ৩টা ৩২ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে।প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।এর আগে শুক্রবার রাত সাড়ে ৯টায় (নিউইয়র্ক সময়) ফ্লাইটটি নিউইয়র্কের জেকেএফ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেয়।ড. মুহাম্মদ ইউনূস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ ১২টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার…
Read More