সাভার প্রেসক্লাব পরিদর্শন করে অনুদান দিলেন বিএনপি নেতা

৭ সেপ্টেম্বর, ২০২৪ (বিবিনিউজ): বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় দুর্বৃত্তদের হামলায় ভাংচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত সাভার প্রেসক্লাব পরিদর্শন করেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম। বৃহস্পতিবার সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুস সাকিব সহকর্মী সাংবাদিকদের নিয়ে খোরশেদ আলমকে ক্ষতিগ্রস্ত প্রেসক্লাব ঘুরে দেখান। বিএনপিনেতা খোরশেদ আলম বলেন, এই ধ্বংসযজ্ঞ দেখে হতবাক হয়েছি, ব্যথিত হয়েছি। এসময় তিনি ক্ষতিগ্রস্ত প্রেসক্লাবের উন্নয়নে নগদ ৫০ হাজার টাকা ও একটি কম্পিউটার সেট দেয়ার ঘোষণা দেন। তিনি আরও বলেন আমি সব সময় সাংবাদিক বান্ধব। আপনাদের পাশে আছি। এসময় উপস্থিত ছিলেন সাভার প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ সদস্যরা উপস্থিত ছিলেন।

Read More

টানা ৭ম দিনের মত শ্রমিক বিক্ষোভ সাভার,আশুলিয়া ও ধামরাইয়ে তৈরি পোশাক কারখানায়

স্টাফ রিপোর্টার,৭ সেপ্টেম্বর, ২০২৪ (বিবিনিউজ) : শ্রমিক ছাঁটাই বন্ধ, হাজিরা বোনাস দেওয়া, নতুন করে শ্রমিক নিয়োগ নেওয়াসহ বিভিন্ন দাবিতে সাভারের আশুলিয়ায় আজও বিক্ষোভ করেছে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা।টানা সপ্তম দিনের মত এ শ্রমিক বিক্ষোভে সাভার,আশুলিয়া ও ধামরাইয়ে তৈরি পোশাক কারখানা গুলোতে অস্থিরতা বিরাজ করছে। উৎপাদনে এক ধরণের ভাটা পড়েছে। সময়মত বায়ারদের শিফমেন্টের তৈরি করা পোশাক দেওয়া নিয়ে অনিশিচয়তা দেখা দিয়েছে কারখানা মালিকদের। তারা বলছেন এরকম পরিস্থিতি থাকলে গার্মেন্টস ব্যবসা করা সম্ভব না। শ্রমিকরা জানায়, গেল কয়েক দিন আগে বিভিন্ন তৈরি পোশাক কারখানায় চাকরির নিয়োগের দাবিতে আশুলিয়ার ডিইপিজেডের সামনে বিক্ষোভ মিছিল…

Read More