সাভারের তৈরি পোশাক কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম শুরু

স্টাফ রিপোর্টার,১৪ সেপ্টেম্বর, ২০২৪ (বিবিনিউজ): আজও খুলেছে শিল্পাঅঞ্চল আশুলিয়ার তৈরি পোশাক কারখানাগুলো। সকাল থেকে শ্রমিকরা দল বেধে কারখানায় প্রবেশ করেছে। সুই সুতা দিয়ে শুরু করেছেন উৎপাদন কার্যক্রম। সরজেমিনে দেখা যায়,সকালে নারী ও পুরুষ শ্রমিকরা কারখানায় প্রবেশ করে কাজে যোগ দিয়েছেন। এর আগে কত কয়েকদিনের শ্রমিক আন্দোলনে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে যাওয়া অনেক কারখানা আজ খুলে দেওয়া হয়েছে। এছাড়া এখনো রয়েছে প্রায় অর্ধ্বশত কারখানা বন্ধ । এলাকায় মোতায়ন রয়েছে আইনশৃংখলাবাহিনীর সদস্যরা। আশুলিয়া শিল্প পুলিশ ১ এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, অনিদিষ্ট কালের জন্য বন্ধ রয়েছে ১০টি এবং পরিস্থিতি…

Read More

মানিকগঞ্জ নার্সিং কলেজের শিক্ষক শিক্ষার্থীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার,১৪ সেপ্টেম্বর, ২০২৪ (বিবিনিউজ):মানিকগঞ্জ নার্সিং কলেজের শিক্ষক শিক্ষার্থীদের বিক্ষোভ।। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুদ নূরের পদত্যাগের দাবিতে মানিকগঞ্জ নার্সিং কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে। সকাল দশটায় নার্সিং কলেজ থেকে বের হওয়া মিছিলটি হাসপাতালের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হাসপাতাল চত্বরে এসে সমাবেশ করেন। সমাবেশের সভাপতিত্ব করেন নার্সিং সংস্কার পরিষদ মানিকগঞ্জ জেলার প্রধান সমন্বয়ক শাহিনুর রহমান শাহিন।বক্তারা অবিলম্বে মহাপরিচালকের পদত্যাগ ও তাদের পদায়ন দাবি করেন। বক্তার আরো বলেন বিগত ১৬ বছরে তারা নানা পদায়ন থেকে বঞ্চিত ছিল।

Read More

নারায়ণগঞ্জে মাজারে হামলা ও সীমান্তে হত্যার প্রতিবাদে ছাত্র সমাবেশ

স্টাফ রিপোর্টার,১৪ সেপ্টেম্বর, ২০২৪ (বিবিনিউজ):নারায়ণগঞ্জে মাজারে হামলা এবং সীমান্তে হত্যার প্রতিবাদে গণসংহতি আন্দোলনের আয়োজনে ছাত্র গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন,মহানগর সমন্বয়ক পপি রানী সরকার, শহর কমিটির সমন্বয়ক নিয়ামুর রশিদ বিপ্লব। সমাবেশে বক্তারা বলেন ছাত্র জনতার ঐক্য ও বিজয় কে বিভাজন তৈরি করতে মাজার, শিক্ষা প্রতিষ্ঠানকে আঘাত ও সীমান্তে পরিকল্পিত ভাবে হত্যাকান্ড সংঘটিত হচ্ছে। অন্তবর্তী কালীন সরকারের কাছে এ সকল ঘটনার সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

Read More

সাভারের আশুলিয়া থেকে অস্ট্রেলিয়ান নারীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার,১৪ সেপ্টেম্বর, ২০২৪ (বিবিনিউজ):সাভারের আশুলিয়ার অজপাড়া গা থেকে উদ্ধার করা হয়েছে এক অস্ট্রেলিয়ান নারীর অর্ধগলিত মৃতদেহ। আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল ও ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাই কমিশনের অনুরোধে নিখোঁজ রেহানার সন্ধান করতে গিয়েই বৃহস্পতিবার গভীর রাতে আশুলিয়ার চাকলগ্রামের একটি বাড়ির আঙিনায় পুঁতে রাখা লাশটি উদ্ধার করে পুলিশ। আর এর মাধ্যমে উদঘাটিত চাঞ্চল্যকর হত্যাকান্ডের মোটিভ।নিহতের নাম রেহানা পারভীন (৩৭)। তিনি ঢাকার নবাবগঞ্জ থানার পাতিলঝাঁপ গ্রামের লেহাজ উদ্দিন এর মেয়ে। রাত ১০ দশটায় চাকলগ্রামের চৌরাপাড়ায় ওই বাড়িটি ঘিরে দেখা গেছে শত শত মানুষের ভিড়। মাটি খুঁড়ে গভীরতা এগুচ্ছে আর দূর থেকেই ভেসে আসছিল…

Read More

সারা দেশে ছাত্র আন্দোলনে সকল নিহত ও আহতের স্বরণে সাভারে দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,১৪ সেপ্টেম্বর, ২০২৪ (বিবিনিউজ): সাভারে বৈষম্য ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী ইয়ামিনসহ সারা দেশে ছাত্র আন্দোলনে সকল নিহত ও আহতের স্বরণে সাভারে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে সাভার পৌর এলাকার ব্যাংক টাউন হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানায় এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজনে করেন ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ। এসময় দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়া রোগ মুক্তি কামনা ও মরহুম আরাফাত রহমান কোকোর রুহের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।এসময় ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম জুয়েল,ছাত্রদলের কেন্দ্রীয় কিমিটির…

Read More