
সাভার প্রতিনিধি,১১ জুলাই,২০২০(বিবিনিউজ):পাওনা টাকা চাওয়ায় সাভারে এক গৃহবধুকে গণধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।শনিবার দুপুরে তাকে আটক করা হয় বলে নিশিচত করেছেন সাভার মডেল থানার ওসি অপারেশন জাকারিয়া হোসেন।
পুলিশ জানায় গতকাল রাতে সাভারের ভাকুর্তা ইউনিয়নের মোগড়াকান্দা এলাকায় আলাউদ্দিন নামের এক ইট ভাটার সর্দারের কাছে পাওনা টাকা চাইতে যান ওই ইটভার শ্রমিক আতাউর রহমানের স্ত্রী (১৯)। পরে ওই ইট ভাটার সর্দার আলাউদ্দিন ওই নারীকে একটি গাছ বাগানে নিয়ে হাত পা বেধে দুই জন মিলে তাকে গণধর্ষণ করেন। এসময় ওই নারীকে আরও দুই জন ধর্ষণে সহয়তা করেন। পরে ধর্ষণকারী ওই নারী মারধর করে বিষয়টি কাউকে জানালে তাকে ও তার স্বামীকে হত্যা করে লাশ গুম করা হবে বলে হুমকি দেন। পরে ওই নারী আজ সকালে সাভার মডেল থানায় উপস্থিত হয়ে আলা উদ্দিনকে প্রধান আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে চারজনকে আসামী করে মামলা দায়ের করে। মামলার পরে পুলিশ মোগড়াকান্দা এলাকায় অভিযান চালিয়ে আসামী আলাউদ্দিনকে আটক করেছে। গণধর্ষণের শিকার ওই গৃহবধুকে উদ্ধার করে স্বাস্থ পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টফ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
গণধর্ষণের অন্য আসামীদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন সাভার মডেল থানার ওসি অপারেশন জাকারিয়া হোসেন।
