১৮ জুলাই, ২০২০ (বিবিনিউজ) : করোনা ভাইরাস সংকটে হাসপাতালগুলোতে চিকিৎসার যথাযথ পরিবেশ তৈরি করে রোগীদের আস্থা ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার সংসদ ভবন এলাকায় তার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। ওবায়দুল কাদের বলেন, ‘আমি বলবো, আপনারা রোগীদের আস্থা ফিরিয়ে আনুন, হাসপাতাল মুখি হওয়ার পরিবেশ তৈরি করুণ। হাসপাতালের উপর নানান কারণে রোগীদের আস্থার সংকট তৈরি হওয়ায় রোগী কমছে। তাই আশা করবো আস্থা ফিরিয়ে আনতে সংশ্লিষ্টরা দায়িত্বশীল ভুমিকা পালন…
Read MoreDay: July 18, 2020
২০২০ সালে ১৩২ মিলিয়ন মানুষ ক্ষুধার্ত হয়ে পড়বে
১৮ জুলাই ,২০২০(বিবিনিউজ):করোনাভাইরাসের কারণে বিশ্বের ২০০ মিলিয়নের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সাথে এর প্রভাবে ২০২০ সালের মধ্যে ১৩২ মিলিয়নের বেশি মানুষ ক্ষুধার্ত হয়ে পড়বে। শুক্রবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রস আধানোম গ্যাব্রিয়েসুস।তিনি বলেন, মহামারী এবং একে নিয়ন্ত্রণে জারি করা নিষেধাজ্ঞার কারণে ২২০ মিলিয়ন মানুষ দীর্ঘ জরুরি অবস্থার মধ্যে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ‘বিশ্বের বিভিন্ন দেশ, বিশেষ করে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের অনেক দেশ এখনো বছরের পর বছর সংঘাত এবং অন্যান্য মানবিক সংকটে বিপর্যস্ত। কোভিড-১৯ এ সংকটগুলোকে আরো অনেক বাড়িয়ে তুলেছে,’ বলেন ডব্লিউএইচও’র মহাপরিচালক। তিনি…
Read Moreহাসপাতালে ঐশ্বরিয়া রাই
১৮ জুলাই, ২০২০(বিবিনিউজ):বচ্চন পরিবারে রীতিমতো জাঁকিয়ে বসেছে করোনাভাইরাস। অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন, আরাধ্য বচ্চনের করোনা পজিটিভের খবর কম–বেশি সবারই জানা। বিগ বি আর অভিষেককে ১১ জুলাই মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ঐশ্বরিয়া ও আরাধ্যর তেমন কোনো লক্ষণ না থাকায় বাসায়ই কোয়ারেন্টিনে ছিলেন। তবে শুক্রবার রাতে হঠাৎই ঐশ্বরিয়ার শ্বাসকষ্ট শুরু হয় এবং হালকা জ্বর আসে। আরাধ্যর দুই দিন আগে থেকেই জ্বর ছিল। গতকাল আরাধ্য ও ঐশ্বরিয়ার অক্সিজেন স্যাচুরেশন লেভেল ৯৫ শতাংশের মতো ছিল। রক্তের হিমোগ্লোবিনে অক্সিজেন কমে যাওয়া মোটেই ভালো কথা নয়। তাই আর কোনো ঝুঁকি…
Read Moreমুজিববর্ষ উপলক্ষে নবাবগঞ্জে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করলেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান
ষ্টাফ রিপোর্টার,১৮ জুলাই ২০২০(বিবিনিউজ): জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঢাকার নবাবগঞ্জে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (১৮ জুলাই) দুপুরে নবাবগঞ্জের বিভিন্ন স্কুল কলেজে কয়েকশ প্রজাতির গাছের চারা রোপন করে বৃক্ষ রোপন কর্মসুচীর উদ্বোধন করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান। এসময় পরিবেশের ভারসম্য রক্ষায় সবাইকে একটি করে গাছের চারা রোপন করার আহবান জানান তিনি। এসময় নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু ও দোহার – নবাবগঞ্জ সরকারী কলেজ এর অধ্যাপক আনোয়ার হোসেন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
Read Moreবিভিন্ন সেক্টরে সাহেদের প্রতারণার তথ্য পাওয়া যাচ্ছে
১৮ জুলাই, ২০২০(বিবিনিউজ) : রিজেন্ট হাসপাতালের মালিক মো: সাহেদের বিরুদ্ধে স্বাস্থ্য খাতসহ বিভিন্ন সেক্টরে প্রতারণার তথ্য পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মো: আবদুল বাতেন। তিনি বলেন, স্বাস্থ্য খাত ছাড়াও বিশেষ করে শিক্ষা খাতেও তার প্রতারণার বিষয়টি তদন্তে পাওয়া গেছে। পুলিশ রিমান্ডে থাকা সাহেদের মামলার অগ্রগতি সম্পর্কে আজ শনিবার দুপুরে রাজধানীর মিন্টুরোডস্থ ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে একথা জানান তিনি। সাহেদ ফেসবুকে ভুয়া কোম্পানীর নামে পেইজ খুলে প্রতারণা করতেন উল্লেখ করে অতিরিক্ত পুলিশ কমিশনার বাতেন বলেন, সাহেদ ফেসবুকে আলবার্ট গ্লোবাল গার্মেন্টস ফ্যাক্টরী নামের পেইজ খুলে…
Read Moreদেশে করোনা আক্রান্ত ২ লাখ ছাড়িয়েছে
১৮ জুলাই, ২০২০ (বিবিনিউজ) : দেশে করোনাভাইরাস শনাক্তের ১৩৩তম দিনে আক্রান্ত মানুষের সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে। তবে গত ২৪ ঘন্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমেছে। দেশে এ পর্যন্ত মোট ১০ লাখ ১৭ হাজার ৬৭৪ জনের নমুনা পরীক্ষায় ২ লাখ ২ হাজার ৬৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ৮৬ শতাংশ। গত ২৪ ঘন্টায় ১০ হাজার ৯২৩ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ৭০৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকালের চেয়ে আজ ৩২৫ জন কম শনাক্ত হয়েছেন। গতকাল ১৩ হাজার ৪৬০ জনের নমুনা পরীক্ষায়…
Read More