মুজিববর্ষ উপলক্ষে নবাবগঞ্জে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করলেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান

ষ্টাফ রিপোর্টার,১৮ জুলাই ২০২০(বিবিনিউজ): জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঢাকার নবাবগঞ্জে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার (১৮ জুলাই) দুপুরে নবাবগঞ্জের বিভিন্ন স্কুল কলেজে কয়েকশ প্রজাতির গাছের চারা রোপন করে বৃক্ষ রোপন কর্মসুচীর উদ্বোধন করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান।

 

এসময় পরিবেশের ভারসম্য রক্ষায় সবাইকে একটি করে গাছের চারা রোপন করার আহবান জানান তিনি।

এসময় নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু ও দোহার – নবাবগঞ্জ সরকারী কলেজ এর অধ্যাপক আনোয়ার হোসেন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment