ত্রাণ এবং স্বাস্থ্যখাতে চিহ্নিত দুর্নীতিবাজদের বিরুদ্ধে অভিযান জোরদার করা হবে : ইকবাল মাহমুদ

১০ জুলাই, ২০২০ (বিবিনিউজ) : দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, ত্রাণ এবং স্বাস্থ্যখাতে চিহ্নিত দুর্নীতিপরায়নদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে। তিনি বলেন, করোনার কারণে কমিশনের নিয়মিত অভিযান স্থগিত রাখা হলেও তাদের বিরুদ্ধে অভিযান আরও সক্রিয় করা হবে। রাজধানীর সেগুন বাগিচাস্থ দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত পূর্ণাঙ্গ কমিশনের এক ভার্চুয়াল সভায় সভাপতির বক্তৃতায় তিনি এ কথা বলেন। সভার দুদক কর্মকর্তাদের উদ্দেশ্যে দুদক চেয়ারম্যান বলেন, দুদকের ১৮ জনের বেশি কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন। দু’জন কর্মকর্তা মৃত্যুবরণ করেছেন। এরমধ্যেও আপনারা (কর্মকর্তারা) মামলা করছেন, অপরাধীদের গ্রেফতার করছেন, অভিযোগ সংশ্লিষ্টদের তলব করছেন,…

Read More

চামড়া কেনার জন্য ট্যানারি মালিকদের সহজ শর্তে লোন দেবে সরকার : শিল্প প্রতিমন্ত্রী

ষ্টাফ রিপোর্টার,১০ জুলাই ২০২০(বিবিনিউজ):আসন্ন কোরবানীর ঈদকে সামনে রেখে করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্থ ট্যানারি কারখানার মালিকরা যাতে কাঁচা চামড়া সহজেই কিনতে পারে এ জন্য তাদেরকে সহজ শর্তে সরকার লোন দেবে বলে জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। শুক্রবার দুপুরে ঢাকার ধামরাইয়ের কুল্লা এলাকায় স্থানীয় এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এসময় আরও বলেন, কাঁচা চামড়ায় লাগানোর জন্য সরকারের কাছে বর্তমানে বিশ লক্ষ টন লবন মজুদ রয়েছে এতে কোন সমস্যা হবে না করোনা ভাইরাসের মধ্যে শিল্প কারখানাগুলোকে বেচে রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা…

Read More

মানিকগঞ্জে করোনায় নতুন আক্রান্ত ৭৮

মানিকগঞ্জ,১০ জুলাই ,২০২০(বিবিনিউজ):মানিকগঞ্জে নতুন করে আরও ৭৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় কোভিড-১৯–এ আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৭০৯। আজ শুক্রবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানিয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন সংক্রমিত ব্যক্তিদের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলার ৪০ জন রয়েছেন। তাঁদের মধ্যে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, চিকিৎসক, সাংবাদিক, ফার্মাসিস্ট ও তিনজন নার্স রয়েছেন। এ ছাড়া সিঙ্গাইর উপজেলার নয়জন, ঘিওরে ছয়, শিবালয়ে আট, হরিরামপুরে দুই, দৌলতপুরে সাত ও সাটুরিয়া উপজেলায় ছয়জন নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন। এতে জেলায় কোভিড রোগীর সংখ্যা বেড়ে হলো ৭০৯। এর মধ্যে সাতজনের…

Read More

২৪ ঘন্টায় নতুন আক্রান্ত ২,২৭৫ 

১০ জুলাই, ২০২০ (বিবিনিউজ) : দেশে করোনা শনাক্তের ১২৫তম দিনে ২৪ ঘন্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৩৭ জন মারা গেছেন। এখন পর্যন্ত মারা গেছেন ২ হাজার ২৭৫ জন। গতকালের চেয়ে আজ ৪ জন কম মারা গেছেন। গতকাল ৪১ জন মারা গিয়েছেন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ২৭ শতাংশ। আগের দিন এই হার ছিল ১ দশমিক ২৮ শতাংশ। আগের দিনের চেয়ে আজ মৃত্যু হার শূন্য দশমিক শূন্য ১ শতাংশ কম। আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা…

Read More