
ষ্টাফ রিপোর্টার,১০ জুলাই ২০২০(বিবিনিউজ):আসন্ন কোরবানীর ঈদকে সামনে রেখে করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্থ ট্যানারি কারখানার মালিকরা যাতে কাঁচা চামড়া সহজেই কিনতে পারে এ জন্য তাদেরকে সহজ শর্তে সরকার লোন দেবে বলে জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।
শুক্রবার দুপুরে ঢাকার ধামরাইয়ের কুল্লা এলাকায় স্থানীয় এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এসময় আরও বলেন, কাঁচা চামড়ায় লাগানোর জন্য সরকারের কাছে বর্তমানে বিশ লক্ষ টন লবন মজুদ রয়েছে এতে কোন সমস্যা হবে না করোনা ভাইরাসের মধ্যে শিল্প কারখানাগুলোকে বেচে রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারখানাগুলো খুলে দিয়েছে যাতে করে বাংলাদেশ অর্থনীতির ক্ষতিগ্রস্ত না হয়। করোনা ভাইরাসের কারণে সাভারে ট্যানারি গুলোতে কাঁচা চামড়া নষ্ট হচ্ছে না জানিয়ে তিনি আরও বলেন,বিমান চলাচল বন্ধ থাকলেও কার্গো বিমানে করে শিপ মেন্টের লেদার রপ্তানী করা হচ্ছে। ট্যানারি কারখানাগুলোতে এখন কোন সমস্য হচ্ছে না বলে উল্লেখ করে তিনি আরও বলেন,চামড়া শিল্প বাংলাদেশের একটি বৈদেশিক মুদ্রার খাত। স্বাভাবিক ভাবে করোনার কারণে বিশ্বের বিভিন্ন দেশে অর্থনীতি মন্দা থাকলেও বাংলাদেশে নেই। দেশের বিভিন্ন সেক্টরকে বাঁচাতে প্রধানমন্ত্রী আর্থিক প্রণোদনা দিচ্ছে বলেন তিনি।
অনুষ্ঠানে এসময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
