১ জুলাই, ২০২০ (বিবিনিউজ) : কোরবানীর পশুরহাট করোনা সংক্রমণের ঝুঁকি বাড়াতে পারে বলে আশংকা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘যত্রতত্র পশুরহাটের অনুমতি দেয়া যাবে না, প্রয়োজনে হাটের সংখ্যা কমিয়ে আনতে হবে। এছাড়া মহাসড়কের উপর কিংবা পাশে বসানো যাবে না। পশুরহাটে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার লক্ষ্যে সংশ্লিষ্টদের আগেই করণীয় নির্ধারণ করতে হবে।’ ওবায়দুল কাদের আজ বুধবার তার সংসদ ভবনস্থ সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক আনলাইন সংবাদ সম্মেলনে এ কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘যত্রতত্র পশুরহাটের অনুমতি দেয়া…
Read MoreDay: July 1, 2020
২৪ ঘন্টায় করোনায় বেড়েছে সুস্থতা
১ জুলাই, ২০২০ (বিবিনিউজ) : দেশে করোনা শনাক্তের ১১৬তম দিনে গত ২৪ ঘন্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমেছে, বেড়েছে সুস্থতাও। গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৪১ জন। গতকালের চেয়ে আজ ২৩ জন কম মারা গেছেন। গতকাল রেকর্ড সংখ্যক ৬৪ জন মৃত্যুবরণ করেছিলেন। এই পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ১ হাজার ৮৮৮ জন। শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ২৬ শতাংশ। আগের দিনও এই হার ছিল ১ দশমিক ২৭ শতাংশ। গতকালের চেয়ে আজ দশমিক ০১ শতাংশ কম। আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে…
Read More