ডিজির অনুরোধে রিজেন্ট হাসপাতালের সঙ্গে চুক্তির অনুষ্ঠানে ছিলাম স্বাস্থ্যমন্ত্রী

১৪ জুলাই ২০২০(বিবিনিউজ):স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) অনুরোধে রিজেন্ট হাসপাতালের সঙ্গে চুক্তির অনুষ্ঠানে ছিলেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তবে মন্ত্রণালয় ও অধিদপ্তরের মধ্যে কোনো সমস্যা আছে বলে তিনি মনে করেন না। হয়তো সাময়িক একটা ভুল–বোঝাবুঝি হতে পারে। আর সেটার জন্য কোনো স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে না বলে মনে করেন তিনি। স্বাস্থ্য মন্ত্রণালয়ে আজ মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। জেকেজি ও রিজেন্ট হাসপাতালের অনৈতিক কর্মকাণ্ডের প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দুটি সংস্থাকে কিছু কাজের জন্য নিয়োগ দেওয়া হয়েছিল। একটা হলো জেকেজি। যদি অন্যায় কাজ করে থাকে, তাহলে সেই…

Read More

ত্রাণ সহায়তা কাযক্রম চালিয়ে যাওয়ার সক্ষমতা সরকারের রয়েছে : ত্রাণ প্রতিমন্ত্রী

১৪ জুলাই, ২০২০ (বিবিনিউজ) : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, বন্যা-দূর্গতদের ত্রাণ সহায়তা কাযক্রম চালিয়ে যাওয়ার সক্ষমতা সরকারের রয়েছে । তিনি বলেন, ‘আরও যত বড় দুর্যোগ আসুক না কেন এবং তা যতই দীর্ঘস্থায়ী হোক না কেন, দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মাঝে ত্রাণ সহায়তা দেয়ার মতো সক্ষমতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আছে।’ ডা. মো. এনামুর রহমান আজ মঙ্গলবার রাজধানীর সচিবালয়স্থ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন-কক্ষে আয়োজিত ‘অন-লাইন জুমে’ দেশের সার্বিক বন্যা-পরিস্থিতি ও সরকারের ত্রাণ কার্যক্রম সম্পর্কে এক প্রেস-ব্রিফিংয়ে এ কথা বলেন।…

Read More

উন্নয়ন প্রকল্পের ব্যয় নির্ধারণে সাশ্রয়ী হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৪ জুলাই, ২০২০ (বিবিনিউজ) : ‘সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ’ প্রকল্পসহ মোট ৮ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব প্রকল্প বাস্তবায়নে খরচ হবে ১০ হাজার ১০২ কোটি ৩ লাখ টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ব্যয় হবে ১০ হাজার ৬৮ কোটি ৯০ লাখ টাকা এবং বাস্তবায়নকারী সংস্থা দেবে ৩৩ কোটি ১৩ লাখ টাকা। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগর এনইসি সভাকক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন। সভাশেষে পরিকল্পনামন্ত্রী…

Read More

সাভারে অটোরিকসা ছিনতাইয়ের চেষ্টা,চালক খুন

সাভারে মিন্টু শেখ নামের (৩৫) এক অটোরিকসা চালককে ছুরিকাঘাতে হত্যা করে অটোরিকসা ছিনতাইয়ের চেষ্টা করেছে দুর্বৃওরা। ভোর রাতে সাভারের জামসিং জাহাঙ্গীরনগর সোসাইটি এলাকায় এ হত্যা কান্ডের ঘটনা ঘটে। নিহত অটোরিকসা চালক মিন্টু শেখ নড়াইল জেলার লোহাগড়া থানার পানপাড়া গ্রামের সোলেমান মিয়ার ছেলে। সে সাভারের ছায়াবিথি এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকত। পুলিশ জানায়,ভোর রাতে জামসিং জাহাঙ্গীরনগর সোসাইটি এলাকায় ওই অটোরিকসা চালককে গলায় ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃওরা অটোরিকসা ছিনতাইয়ের চেষ্টা করে। পরে ওই এলাকায় মানুষের উপস্থিতি টের পেয়ে দুর্বৃওরা অটোরিকসা রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা নিহত ওই অটোরিকসা চালককে দ্রুত উদ্ধার করে…

Read More

পোশাক কারখানায় ভাঙচুর ও লুটপাটের অভিযোগে ১১ শ্রমিকসহ ১২ জন আটক

সাভার প্রতিনিধি,১৪ জুলাই ২০২০(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় বেতন না পেয়ে কারখানার ভিতর ভাঙচুর ও লুটপাটের অভিযোগে ২৪ জনের নাম উল্লেখ করে দুই’শ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন কর্তৃপক্ষ। এঘটনায় আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১১ জন শ্রমিকসহ ১২ জনকে আটক করেছে পুলিশ। রাতে আশুলিয়া থানায় মামলাটি করেন গার্মেন্টস কর্তৃপক্ষ। পুলিশ জানায় আশুলিয়ার ধনাইদ এলাকায় জেনারেশন ফ্যাশন নেক্সট লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানায় কাজ করেন কয়েক হাজার শ্রমিক। জুন মাসের বেতনের জন্য গত কয়েকদিন ধরে ওই কারখানার ভিতরে ব্যাপক ভাঙচুর করে বিক্ষুব্ধ শ্রমিকরা। পরে কারখানা কর্তৃপক্ষ ভাঙচুর…

Read More