
সাভার প্রতিনিধি,১৪ জুলাই ২০২০(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় বেতন না পেয়ে কারখানার ভিতর ভাঙচুর ও লুটপাটের অভিযোগে ২৪ জনের নাম উল্লেখ করে দুই’শ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন কর্তৃপক্ষ। এঘটনায় আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১১ জন শ্রমিকসহ ১২ জনকে আটক করেছে পুলিশ।
রাতে আশুলিয়া থানায় মামলাটি করেন গার্মেন্টস কর্তৃপক্ষ।
পুলিশ জানায় আশুলিয়ার ধনাইদ এলাকায় জেনারেশন ফ্যাশন নেক্সট লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানায় কাজ করেন কয়েক হাজার শ্রমিক। জুন মাসের বেতনের জন্য গত কয়েকদিন ধরে ওই কারখানার ভিতরে ব্যাপক ভাঙচুর করে বিক্ষুব্ধ শ্রমিকরা। পরে কারখানা কর্তৃপক্ষ ভাঙচুর ও লুটপাটের অভিযোগে রাতে আশুলিয়া থানায় ২৪ জন শ্রমিকের নাম উল্লেখ করে আরও দুই’শ জনকে আসামী করে মামলা দায়ের করেন। পরে পুলিশ রাতেই অভিযান চালিয়ে এক শ্রমিক নেতাসহ ১২ জনকে আটক করে। এদিকে আজ ওই পোশাক কারখানাটি বন্ধ রয়েছে। কারখানার সামনে যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
১২ জনকে আটকের বিষয়টি নিশিচত করেছেন শিল্প পুলিশ ১ এর পরিচালক শানা শামিনুর রহমান।
অন্যদিকে বেশ কয়েকটি মামলায় ঢাকার ধামরাইয়ে নয়জন আসামীকে আটক করেছে পুলিশ।
