
সাভার প্রতিনিধি,১৩ জুলাই ২০২০(বিবিনিউজ):ঢাকার আশেপাশের নদী গুলো নব্বই ভাগ দখল মুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।সোমবার দুপুরে সাভারের বিরুলিয়া ব্রীজ এলাকায় তুরাগ নদীর তীরে মুজিব শতবার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসুচীর উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
নৌ পরিবহন প্রতিমন্ত্রী এসময় আরও বলেন,ঢাকার আশেপাশের নদী গুলোর প্রবাহ ঠিক করতে ও মানুষের বসবাস করতে দখল মুক্ত করা হয়েছে। দখল মুক্ত করতে গিয়ে অনেক প্রভাবশালীদের বাধার মুখে পড়তে হয়েছে। খালিদ মাহমুদ চৌধুরী বলেন, উদ্ধারকৃত জায়গায় সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে বৃক্ষরোপন কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এর কার্যক্রম ধারাবহিকভাবে চলমান থাকবে। সুন্দর পরিবেশ গড়ে তোলা হবে। নদী রক্ষা, দখল ও দূষণরোধ এবং পরিবেশের উন্নয়নে মাস্টারপ্লান অনুমোদিত হয়েছে। মাস্টারপ্লান বাস্তবায়ন করতে পারলে ঢাকার চারপাশের নদী নয়, ঢাকার মধ্য দিয়ে নৌ চলাচল সম্ভব।
বৃক্ষ রোপন কর্মসুচীতে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অনিল চন্দ্র রায়,বিআইডব্লিউটির চেয়ারম্যান কমাডর গোলাম সাদেকসহ আরো অনেকে।
