পদত্যাগ করলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক

২১ জুলাই ,২০২০(বিবিনিউজ):স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবুল কালাম আজাদ পদত্যাগ করেছেন। আজ মঙ্গলবার জনপ্রশাসন সচিবের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। আবুল কালাম আজাদের পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আবদুল মান্নান। স্বাস্থ্য খাতের নানা অনিয়ম নিয়ে তীব্র বিতর্কের মধ্যে তিনি পদত্যাগ করলেন।

Read More

সবার জন্য মাস্ক ব্যবহার বাধ্যতামূলক

২১ জুলাই, ২০২০ (বিবিনিউজ) : করোনা ভাইরাস সংক্রমণের বিস্তার রোধে বাংলাদেশে বসবাসরত সবার জন্য মাস্ক ব্যবহার বাধ্যতামুলক করে পরিপত্র জারি করেছে সরকার। আজ মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচবি শিব্বির আহম্মেদ ওসমানি স্বাক্ষরিত এক পরিপত্রে এ কথা জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশে বসবাসরত সবার জন্য মাস্ক ব্যবহার প্রযোজ্য। রাস্তার হকার, রিকশা-ভ্যানচালক থেকে শুরু করে গণপরিবহন এবং অফিস-আদালতে সবার জন্য মাস্ক ব্যবহার বাধ্যতামূলক। পরিপত্র সব মন্ত্রণালয় ও বিভাগের সচিব/সিয়ির সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে পাঠানো হয়েছে। পাশাপাশি মাস্ক ব্যবহার নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। মাস্ক ব্যবহার সংক্রান্ত নির্দেশনায়…

Read More

৫’শতাধিক করোনা রোগীকে চিকিৎসা দিয়েছে বিএসএমএমইউ

২১ জুলাই, ২০২০ (বিবিনিউজ) : করোনাভাইরাসে আক্রান্ত পাঁচ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ)। আজ বিএসএমএমইউয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের করোনা সেন্টারে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত পাঁচ শতাধিক (৫০৪) জন রোগী চিকিৎসাসেবা নিয়েছেন। এছাড়া কর্তব্যরত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই সময় পর্যন্ত ভর্তি হয়েছেন ৩১১ জন রোগী। ভর্তিকৃত রোগীদের মধ্যে রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২৫ জন । এদিকে, গত ১ এপ্রিল রাজধানীর শাহবাগ বিএসএমএমইউয়ের অধিভুক্ত বেতার ভবনে চালু হওয়া করোনাভাইরাস ল্যাবরেটরিতে ৩৪ হাজার ১৬৪ জন রোগীর স্যাম্পল করোনাভাইরাস শনাক্তের জন্য সংগ্রহ করা হয়েছে…

Read More

একনেকে ১১৩৬ কোটি টাকার ৬ প্রকল্পের অনুমোদন

২১ জুলাই,২০২০(বিবিনিউজ):১ হাজার ১৩৬ কোটি ৮৪ লাখ টাকা ব্যয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৬ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকার দেবে ১ হাজার ২৮ কোটি ৫১ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ ও অনুদান ১০৮ কোটি ৩০ লাখ টাকা। মঙ্গলবার প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবরা উপস্থিত ছিলেন এবং প্রধানমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে একনেক সভায় যুক্ত হন। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ২৩৬ কোটি ৬৭ লাখ…

Read More

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরকে ৬০টি রেসকিউ বোট সরবরাহ করবে বাংলাদেশ নৌবাহিনীর নারায়ণগঞ্জ ডকইয়ার্ড

২১ জুলাই,২০২০(বিবিনিউজ):বাংলাদেশ নৌবাহিনীর নারায়ণগঞ্জ ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরকে ৬০টি মাল্টিপারপাস অ্যাক্সিসিবল রেসকিউ বোট সরবরাহ করবে। প্রতি বছর ২০টি করে তিন বছরে ৬০টি বোট সরবরাহ করবে তারা। প্রতিটি বোট নির্মাণেখরচ হবে ৪৫ লাখ টাকা। আজ মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: মোঃ এনামুর রহমান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, রেসকিউ বোটসমূহ বন্যা কবলিত এলাকার মানুষ, গৃহপালিত পশুপাখি ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বন্যা…

Read More

২৪ ঘন্টায় করোনায় নতুন শনাক্ত ৩০৫৭ ,মৃত্যু ৪১

২১ জুলাই, ২০২০ (বিবিনিউজ) : দেশে করোনাভাইরাস শনাক্তের ১৩৬তম দিনে ২৪ ঘন্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৪১ জন মৃত্যুবরণ করেছেন। আর সুস্থ হয়েছেন ১ হাজার ৮৪১ জন। গতকালের চেয়ে আজ ৯ জন কম মৃত্যুবরণ করেছেন। গতকাল ৫০ জন মৃত্যুবরণ করেছিলেন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ২ হাজার ৭০৯ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ২৯ শতাংশ। আগের দিনও এই হার ছিল ১ দশমিক ২৯ শতাংশ। আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য…

Read More