পদত্যাগ করলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক

২১ জুলাই ,২০২০(বিবিনিউজ):স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবুল কালাম আজাদ পদত্যাগ করেছেন। আজ মঙ্গলবার জনপ্রশাসন সচিবের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

আবুল কালাম আজাদের পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আবদুল মান্নান।

স্বাস্থ্য খাতের নানা অনিয়ম নিয়ে তীব্র বিতর্কের মধ্যে তিনি পদত্যাগ করলেন।

Related posts

Leave a Comment