স্বাস্থ্যের নতুন মহাপরিচালক আবুল বাশার

২৩ জুলাই, ২০২০ (বিবিনিউজ) : স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসাবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা.আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক (সার্জারি) হিসেবে দায়িত্ব পালন করছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব মো. আবু রায়হান মিঞা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে। এরআগে মঙ্গলবার (২১ জুলাই) জনপ্রশাসন সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন স্বাস্থ্য অধিদপ্তরের সদ্য সাবেক ডিজি অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। পরে আজ বৃহষ্পতিবার আবুল কালাম আজাদের পদত্যাগপত্র গৃহীতের বিষয়টি প্রজ্ঞাপন আকারের জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

Read More

জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

২৩ জুলাই, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারে জলবায়ু শরণার্থীদের জন্য বিশ্বের বৃহত্তম পুনর্বাসন প্রকল্পের উদ্বোধনকালে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্তসহ দেশের সকল জনগণের জন্য মুজিববর্ষে আবাসন নিশ্চিত করতে তাঁর সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘আমরা জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে মুজিববর্ষ উদযাপন করছি। তাঁর জন্ম শতবর্ষে আমাদের লক্ষ্য বাংলাদেশে একটি মানুষও গৃহহীন থাকবে না। প্রত্যেকটি মানুষকে যেভাবে পারি, গরিবানাহালে একটি চালা হলেও আমরা করে দেব।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ গণভবন থেকে ভিডিও কানফারেন্সের মাধ্যমে কক্সবাজারে ‘খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প’ নামে এই প্রকল্পের উদ্বোধন করেন। শেখ হাসিনা এ সময়…

Read More

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সাভারে বৃক্ষ রোপন কর্মসুচীর উদ্বোধন

সাভার প্রতিনিধি,২৩ জুলাই ২০২০(বিবিনিউজ):জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সাভারে বৃক্ষ রোপন কর্মসুচী শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাভার উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা চত্বরে এ বৃক্ষ রোপন কর্মসুচীর উদ্বোধন করেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। বৃক্ষ রোপন কর্মসুচীতে এসময় সাভার উপজেলার ১২ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। পরে বৃক্ষ রোপন শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব সবাইকে পরিবেশের ভারসম্য রক্ষায় একটি করে গাছ লাগার পরামর্শ দেন। এসময়…

Read More

সাভারে ভেজাল খাদ্য তৈরির কারখানায় র‌্যাবের অভিযান,নয় লক্ষ টাকা জরিমানা

সাভার প্রতিনিধি,২৩ জুলাই ২০২০(বিবিনিউজ):অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সাভার ও আশুলিয়ায় গুড় ও সেমাই তৈরি করে বাজারে বিক্রি করার অভিযোগে দুটি কারখানাকে নয় লক্ষ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। সকালে সাভারের নামা বাজার এলাকায় রুপা এন্টারপ্রাইজ ও আশুলিয়ার জিরাবো এলাকার বেক টাইম কারখানায় অভিযান পরিচালনা করেন র‌্যার ৪ এর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনিসুর রহমান। র‌্যাব ৪ জানায় দীর্ঘ দিন ধরে সাভারের নামা বাজার এলাকায় রুপা এন্টারপ্রাইজের মালিক গৌতম সাহা অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিনি ও ফিটকারি দিয়ে গুড় তৈরি করে বাজারে বিক্রি করে আসছিলো। পরে এলাকাবাসীর অভিযোগের ভিতিত্বে ওই…

Read More

ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীর দ্বিতীয় বার পরীক্ষা ছাড়াই সুস্থতার ছাড়পত্র

ষ্টাফ রিপোর্টার,২৩ জুলাই২০২০(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে করোনা ভাইরাসের প্রথম থেকে গত ২১ শে জুলাই পর্যন্ত আইইডিসি আর এ নমুনা পাঠানো হয় ২৩ শত ২১ জনের এতে করোনা পজেটিভ আসে ৪০৭ জনের । আর করোনা পজেটিভ হওয়া রোগীদের দ্বিতীয় বার নমুনা পরীক্ষা ছাড়াই ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তৃপক্ষ প্রায় ৩৫০ জনকে সুস্থতার ছাড়পত্র দিয়েছেন। এ পর্যন্ত সরকারি হিসাব মতে এ উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেছেন ৮ জন । করোনা পজেটিভ হওয়া অনেক রোগীই দ্বিতীয় বার নমুনা দেওয়ার জন্য অনেক চেষ্টা করে ও ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ রয়েছে। এঘটনায় সুষ্ঠ তদন্তের মাধ্যমে…

Read More

আশুলিয়ায় গরু ব্যবসায়ীকে কুপিয়ে ১৬ লাখ টাকা ছিনতাই

সাভার প্রতিনিধি,২৩ জুলাই ২০২০(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় গরু বিক্রির টাকা নিয়ে বাড়ি ফেরার পথে দুই ব্যবসায়ীকে কুপিয়ে প্রায় ১৬ লাখ টাকা ছিনতাই করেছে ডাকাতরা।রাতে আশুলিয়ার খেজুর বাগানের গরুহাট থেকে ফেরার পথে নিকটস্থ টঙ্গাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ডাকাতদেও হামলায় আহতরা হলেন-ধামরাইয়ের বাথুলি এলাকার মো. শওকত হোসেনের ছেলে হাজী আমজাদ হোসেন ও একই এলাকার আবদুল লতিফ হোসেনের ছেলে মো. আবু সাইদ। এছাড়া গাড়ির চালককেও বেধরক পিটিয়ে আহত করে তারা। আহত হাজী আমজাদ হোসেন জানান, আশুলিয়ার খেজুরবাগান এলাকার গরুর হাটে গরু বিক্রির প্রায় ১৬ লাখ টাকা নিয়ে প্রাইভেটকারযোগে ঢাকার ধামরাইয়ে নিজ বাড়িতে ফিরছিলাম। মহাসড়কে…

Read More