স্বাস্থ্যের নতুন মহাপরিচালক আবুল বাশার

২৩ জুলাই, ২০২০ (বিবিনিউজ) : স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসাবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা.আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।
তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক (সার্জারি) হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব মো. আবু রায়হান মিঞা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।
এরআগে মঙ্গলবার (২১ জুলাই) জনপ্রশাসন সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন স্বাস্থ্য অধিদপ্তরের সদ্য সাবেক ডিজি অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।
পরে আজ বৃহষ্পতিবার আবুল কালাম আজাদের পদত্যাগপত্র গৃহীতের বিষয়টি প্রজ্ঞাপন আকারের জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

Related posts

Leave a Comment