মিথ্যা সংবাদের প্রতিবাদে বনগাঁও ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সাভার প্রতিনিধি,৩০ জুলাই,২০২০(বিবিনিউজ):মাদক ব্যবসার আস্তানা ভেঙ্গে দেওয়া ইয়াবা ব্যবসা ও চাঁদা বাজি বন্ধ করার ফলে সাভারের বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানী করার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম।বৃহস্পতিবার দুপুরে বনগাঁও ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তিনি এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে এসময় স্থানীয় বিভিন্ন ইলেকট্রনিক্স ও পিন্ট মিডিয়ার সাংবাদিক ছাড়াও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে এসময় বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন,তিনি বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব…

Read More

আশুলিয়ায় নৌকা ডুবে মা ও মেয়ের মৃত্যু

সাভার প্রতিনিধি,২৯ জুলাই ২০২০(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় নৌকা ডুবে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। বুধবার দুপুওে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল উনাইল গ্রামে বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় এই নৌকা ডুবির ঘটনা ঘটে। নৌকা ডুবিতে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের উনাইল এলাকার রাজমস্ত্রী আব্দুর রাজ্জাকের স্ত্রী আছিয়া বেগম ও তার সাড়ে চার বছর বয়সী শিশু কন্যার মৃত্যু ঘটে। এলাকাবাসী জানায়,বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় গৃহবধূ আছিয়া ও তার দুই শিশু কন্যা একটি ছোট ডিঙি নৌকায় করে নিজ বাড়ি থেকে একই এলাকায় পাশ্ববর্তী এক বাড়িতে যাবার সময় হঠাৎ তাদের নৌকাটি ডুবে যায়। এসময় স্থানীয়রা…

Read More

সাভার ও আশুলিয়া থেকে দুই নারীসহ তিন জনের লাশ উদ্ধার

সাভার প্রতিনিধি,২৯ জুলাই,২০২০(বিবিনিউজ):পৃথক ঘটনায় সাভার ও আশুলিয়া থেকে দুই নারীসহ তিন জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রাতে সাভারের মধুমতি মডেল টাউন ও হেমায়েতপুরের জামাল ক্লিনিক ও আশুলিয়ার জামগড়া থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়,রাতে সাভারের মধুমতি মডেল টাউনের একটি ভাড়া বাড়িতে কাকলী নামের (২৫) এক গৃহবধুর ঝুলন্ত লাশ দেখতে পায় প্রতিবেশীরা। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। নিহত গৃহবধুর বাড়ি বরিশাল জেলায় বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে রাতে সাভারের হেমায়েতপুরের জামাল ক্লিনিক থেকে মিনু…

Read More

বিকেএসপিতে অনুর্ধ-১৯ এর অনুশীলণ শুরু করবে বিসিবি

২৯ জুলাই ২০২০ (বিবিনিউজ): ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিতব্য অনুর্ধ-১৯ বিশ্বকাপকে সামনে রেখে খেলোয়াড়দের প্রস্তুত করার লক্ষ্যে কন্ডিশনিং ক্যাম্প শুরু করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)। ১৬ আগস্ট থেকে বিকেএসপিতে ইয়ং টাইগার্সের নতুন ব্যাচকে এই কন্ডিশনিং ক্যাম্পে ডাকা হবে। ক্যাম্পের জন্য প্রাথমিক ভাবে বাছাই করা হয়েছে ৪৫ জন খেলোয়াড়কে। ন্যাশনাল গেম ডভেলপমেন্ট ম্যানেজার এইএম কাওসার আরো জানান , সেখান থেকে পরে খেলোয়াড় সংখ্যা কমিয়ে ২৫ থেকে ৩০ জনে নামিয়ে আনা হবে। চ্যাম্পিয়ন হিসেবে পরবর্তী যুব বিশ্বকাপকে অংশ নেয়ার জন্য এবার ব্যাপক প্রস্তুতি নিয়ে দল পাঠানোর উপর জোর দিচ্ছে বিসিবি। অনুর্ধ-১৯ দলের নতুন…

Read More

প্রয়োজন ছাড়া যাত্রীদের স্থানান্তর না হতে নৌপরিবহন প্রতিমন্ত্রীর অনুরোধ

২৯ জুলাই, ২০২০ (বিবিনিউজ) : খুব বেশি প্রয়োজন না হলে যাত্রিদের স্থানান্তর না হতে আবারও অনুরোধ জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। তিনি ভার্চুয়াল পদ্ধতি ব্যবহার করে বন্ধু-বান্ধব এবং আত্মীয়-স্বজনদের সাথে যোগাযোগের আহবান জানান। প্রতিমন্ত্রী আজ বুধবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বার্ষিক কর্মসম্পাদন চুক্তিপত্র (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান। খালিদ মাহমুদ চৌধুরী বলেন, করোনা ও বন্যা পরিস্থিতিতেও নৌপথ নিরাপদ এবং স্বস্তিদায়ক করতে সকল প্রচেষ্টা অব্যাহত আছে। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সদরঘাটে জীবানুনাশক টানেল স্থাপন ও যাত্রীদের তাপমাত্রা মাপার ব্যবস্থা করা হয়েছে। লঞ্চের ডেকে যাত্রিদের অবস্থান করার জন্য…

Read More

আগামী ২৪ ঘন্টায় ৮ জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে

২৯ জুলাই, ২০২০(বিবিনিউজ): কুড়িগ্রাম,গাইবান্ধা,বগুড়া,জামালপুর এবং নাটোর,টাঙ্গাইল,নওগাঁ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলায় আগামী ২৪ ঘন্টায় বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। এদিকে,ঢাকা জেলার আশেপাশের নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। যা অব্যাহত থাকতে পারে। আগামী ২৪ ঘন্টায় ঢাকা সিটি কর্পোরেশন সংলগ্ন নিম্নাঞ্চলসমূহের বন্যা পরিস্থিতির সামান্য অবনতি হতে পারে। আজ বন্যা পূর্বাভাস ও বন্যা নিয়ন্ত্রণ কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় দেশের উত্তরাঞ্চলের ধরলা ও তিস্তা নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে এবং তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে বিপদসীমা অতিক্রম করতে পারে। অন্যদিকে, ব্রহ্মপুত্র-যমুনা নদীসমূহের পানি সমতল হ্রাস পাবে।যা আগামী ২৪ ঘন্টা পর্যন্ত অব্যাহত…

Read More

দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

২৯ জুলাই, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। আজ প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি অডিও বার্তায় দেশবাসীকে ঈদুল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন এবং এটি মোবাইল ব্যবহারকারীদের কাছে তাদের মোবাইল ফোনের মাধ্যমে পাঠানো হচ্ছে।’ শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘আসসালামু আলাইকুম, আমি শেখ হাসিনা, বছর ঘুরে আবার পবিত্র ঈদুল আজহা আমাদের মাঝে এসেছে। আমি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আপনাকে এবং আপনার পরিবারের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।’ তিনি আশা প্রকাশ করেন যে, করোনাভাইরাস মহামারীর সব অন্ধকার কাটিয়ে ঈদুল আজহা সবার মাঝে আনন্দ বয়ে আনবে। ত্যাগের…

Read More

‘ভুল’ রিপোর্ট দেওয়ায় স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ করেছেন শাজাহান খানের মেয়েঐশী খান

  ২৭ জুলাই, ২০২০(বিবিনিউজ):নতুন করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষায় ‘ভুল’ রিপোর্ট দেওয়ায় স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ করেছেন ঐশী খান। আজ সোমবার অধিদপ্তরের মহাপরিচালক বরাবর তিনি এই অভিযোগ করেন। ঐশী খান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খানের মেয়ে। তাঁর দাবি, অধিদপ্তর ভুল রিপোর্ট দেওয়ায় তাঁর (ঐশী খান) ও তাঁর বাবার সম্মানহানি হয়েছে। যা অমার্জনীয় অপরাধ। ঐশী অবিলম্বে বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন। এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনায় মানুষকে অযথা হয়রানি হতে না হয় সে ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানিয়েছেন। ঐশী খানের করোনা পরীক্ষার রিপোর্ট প্রসঙ্গে…

Read More

ধামরাই থেকে পাঁচ জঙ্গিকে আটক করেছে র‌্যাব ৪

ষ্টাফ রিপোর্টার,২৭ জুলাই ২০২০(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের পাঁচ সদস্যকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব ৪। আজ ভোর রাতে ধামরাইর ঢুলিভিটা এলাকা থেকে গোপন সংবাদের ভিতিত্বে তাদেরকে আটক করে র‌্যাব ৪। আটককৃত জঙ্গি সদস্যরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার মিজানুর রহমান পলাশ (৩৫),দুরুল হুদা (৪৫),আব্দুর রশিদ (২১),রাসেল মিয়া (২৭),ও আব্দুল হাই। এসময় তাদেও কাছ থেকে রাষ্ট্র বিরোধী উগ্রবাদী বিভিন্ন বই উদ্ধার করা হয়। র‌্যাব ৪ এর সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী বলেন আটককৃত জঙ্গি সদস্যদের বিরুদ্ধে সংশ্রিষ্ট থানায় মামলা দায়ের করে তাদেরকে পুলিশের কাছে…

Read More

সাভারে পালিত হলো বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী

সাভার প্রতিনিধি,২৭ জুলাই ২০২০(বিবিনিউজ):নানা আয়োজনে সাভারে পালিত হলো বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী।এ উপলক্ষে সোমবার দুপুরে সাভার উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগ। পরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হেমায়েতপুর এলাকায় সমাজের অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমতিয়াজ উদ্দিন,সাধারণ সম্পাদক সায়েম মোল্ল্যা,সহ সভাপতি মাহবুবা পারভীন,রঞ্জিত সাহা,রঞ্জন দাস রুনু,দপ্তর সম্পাদক টিপু…

Read More