সাভারে নকল পণ্য ও ঔষধ তৈরির ২ কারখানায় র‌্যাবের অভিযান

সাভার প্রতিনিধি,২৭ জুলাই ,২০২০(বিবিনিউজ):সাভারে অবৈধ ভাবে নকল পণ্য তৈরি করে বাজারে বিক্রি ও স্বাস্থ্য বিধি না মেনে ঔষধ তৈরি করার অভিযোগে দুটি কারখানায় অভিযান পরিচালনা করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত সাভারের বনগাঁও ইউনিয়নের গান্ধারিয়া ও সাধাপুর পুরানবাড়ি এলাকায় ওই দুটি কারখানায় অভিযান পরিচালনা করেন র‌্যাব ৪ এর ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনিসুর রহমান। র‌্যাব ৪ জানায়,বনগাঁও ইউনিয়য়ের গান্ধারিয়া এলাকায় ইয়ামিন ক্যামিকেল কারখানার মালিক জিয়াউর রহমান দীর্ঘ দিন ধরে প্রশাসনের চোখ ফাকি দিয়ে হেক্সিসলসহ বেশ কয়েকটি পণ্য নকল ভাবে তৈরি করে বাজারে বিক্রি করে মানুষের সাথে প্রতারণা…

Read More

আজ সজীব ওয়াজেদ জয়ের ৫০তম জন্মদিন

২৭ জুলাই, ২০২০ (বিবিনিউজ) : ডিজিটাল বাংলাদেশের নেপথ্য নায়ক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিখাতে ঘটে যাওয়া বিপ্লবের স্থপতি সজীব ওয়াজেদ জয়ের ৫০তম জন্মদিন আজ। সজীব ওয়াজেদ জয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার পুত্র। তিনি মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের এদিনে (২৭ জুলাই) জন্ম গ্রহন করেন। দেশ স্বাধীন হওয়ার পর তার নাম রাখেন নানা শেখ মুজিবুর রহমান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনা এ দু’জনের স্বপ্ন বাস্তায়নে এবং ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার…

Read More

গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ৩৭ ,নতুন শনাক্ত ২৭৭২ জন

২৭ জুলাই, ২০২০ (বিবিনিউজ) : দেশে করোনাভাইরাস শনাক্তের ১৪২তম দিনে ২৪ ঘন্টায় এই ভাইরাসে আক্রান্তের হার কমেছে, বেড়েছে সুস্থতার হার। পাশাপাশি কমেছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘন্টায় ১২ হাজার ৮৫৯ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ৭৭২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২১ দশমিক ৫৬ শতাংশ। গতকাল ১০ হাজার ৭৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন ২ হাজার ২৭৫ জন। নমুনা পরীক্ষার বিবেচনায় এই হার ছিল ২২ দশমিক ৫৭ শতাংশ। আগের দিনের চেয়ে আজ শনাক্তের হার ১ দশমিক শূন্য ১ শতাংশ কম। দেশে এ…

Read More

বাংলাদেশ দলে ডাক পেলেন বাবলু

২৬ জুলাই ২০২০(বিবিনিউজ):বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডের জন্য জাতীয় দল ঘোষণা করেছেন জেমি ডে। আগ থেকেই কোচের পছন্দের তালিকায় ছিলেন বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে চাকুরি করা ম্যাথিউজ বাবলু। পছন্দের উইঙ্গারকে দলে ডেকেছেন জেমি। এই উইঙ্গারের সঙ্গে দলে নতুন মুখ আরও চারজন। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন বসুন্ধরা কিংসে খেলা প্রবাস ফেরত ডিফেন্ডার তারিক রায়হান কাজী, পুলিশের মিডফিল্ডার নাজমুল ইসলাম রাসেল ও উত্তর বারিধারার স্ট্রাইকার সুমন রেজা। ৩৬ সদস্যের দলে সর্বশেষ খেলা ওমান ম্যাচের ২৩ সদস্যকেই রাখা হয়েছে। নতুন চার মুখের সঙ্গে দীর্ঘদিন পর চোট থেকে ফিরেছেন…

Read More

বন্যার পানিতে ডুবে ভাই–বোনের মৃত্যু

২৬ জুলাই ,২০২০(বিবিনিউজ):রাজশাহীর বাগমারায় বন্যার পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে পা পিছলে পানিতে পড়ে তাদের মৃত্যু হয়। তারা হলো যোগীপাড়া ইউনিয়নের ভাতঘরপাড়া গ্রামের ইউনুছ আলীর মেয়ে হিরা খাতুন (১৬) ও তার ভাই ইউরান হোসেন (৮)। হিরা স্থানীয় কছির উদ্দিন মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী এবং ইউরান প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। দুজনের কেউই সাঁতার জানত না। এদিকে একই দিন সকালে মৌলভীবাজারের কমলগঞ্জ সদর ইউনিয়নের উত্তর বালিগাঁও গ্রামে বাড়ির পেছনের পুকুরে পড়ে ডুবে মারা গেছে ইমরান আহমেদ নামের দেড় বছর বয়সের এক শিশু। সে ওই গ্রামের রহিম…

Read More

চামড়ার দাম নির্ধারণ করল বাণিজ্য মন্ত্রণালয়

  ২৬ জুলাই ২০২০(বিবিনিউজ):চামড়ার দাম ঠিক করল বাণিজ্য মন্ত্রণালয়। এ বছর পবিত্র ঈদুল আজহার জন্য নির্ধারিত এ দর গত বছরের চেয়ে বেশ কম। এ বছর ঢাকার জন্য লবণযুক্ত কাঁচা চামড়ার দাম গরুর প্রতি বর্গফুট ৩৫-৪০ টাকা এবং ঢাকার বাইরে ২৮-৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। যা গত বছর ঢাকায় ছিল ৪৫–৫০ টাকা। আর ঢাকার বাইরে ছিল ৩৫–৪০ টাকা। অন্যদিকে খাসির চামড়া সারা দেশে প্রতি বর্গফুট ১৩-১৫ টাকা ও বকরির চামড়া ১০-১২ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছর খাসির চামড়া ১৮–২০ টাকা ও বকরির চামড়া ১৩–১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ রোববার…

Read More

ফিলিপাইনে ৫.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে

২৬ জুলাই, ২০২০ : ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় দাভাও অরিয়েন্টাল প্রদেশে রবিবার দুপুরের আগে ৫.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সমুদ্রের উপকূলে। ফিলিপাইন ইনস্টিটিউট অব সিসমোলোজি এন্ড ভলকানোলোজি এ কথা জানায়। ইনস্টিটিউট জানায়, স্থানীয় সময় বেলা ১১ টা ১২ মিনিটে ভূমিকম্প আঘাত হানে। উৎপত্তিস্থল ছিল মানয় শহর থেকে ৯৬ কিলোমিটার দক্ষিণপূর্বে ভূগর্ভের ১০১ কিলোমিটার গভীরে। ইনস্টিটিউট আরো জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছেই টেকটোনিক প্লেট, পরবর্তী অনেকগুলো কম্পন সৃষ্টি হলেও কোন ক্ষয়-ক্ষতি হয়নি।

Read More

বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে:স্পিকার

২৬ জুলাই, ২০২০ (বিবিনিউজ) : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, পরিবেশবান্ধব বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আজ জাতীয় সংসদ আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ-২০২০ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত এক কোটি বৃক্ষের চারা রোপনের অংশ হিসেবে জাতীয় সংসদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে এ কথা বলেন। এ সময় তিনি একটি আম, একটি অশোক ও একটি নাগেশ্বর চারা রোপণের মাধ্যমে জাতীয় সংসদের বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন। তিনি বলেন, মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদের পক্ষ থেকে বছরব্যাপী বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে, যার মধ্যে বৃক্ষরোপণ অন্যতম।…

Read More

গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ৫৪

২৬ জুলাই, ২০২০ (বিবিনিউজ) : দেশে করোনাভাইরাস শনাক্তের ১৪১তম দিনে গত ২৪ ঘন্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৫৪ জন মৃত্যুবরণ করেছেন। আর সুস্থ হয়েছেন ১ হাজার ৭৯২ জন। গতকালের চেয়ে আজ ১৬ জন বেশি মৃত্যুবরণ করেছেন। গতকাল ৩৮ জন মৃত্যুবরণ করেছিলেন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ২ হাজার ৯২৮ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৩১ শতাংশ। আগের দিন এই হার ছিল ১ দশমিক ৩০ শতাংশ। আগের দিনের চেয়ে আজ মৃত্যুর হার দশমিক ০১ শতাংশ বেশি। আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ…

Read More

স্বাস্থ্য খাতে দুর্নীতির দায় আমাদের সবার: এবিএম খুরশীদ আলম

২৫ জুলাই, ২০২০(বিবিনিউজ):স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেছেন, স্বাস্থ্য খাতে দুর্নীতির জন্য শুধু সরকারকে দায়ী করলে হবে না। দুর্নীতির দায়টা সবার। ব্যক্তিগতভাবে প্রত্যেকে সৎ না হলে কোনোভাবেই দুর্নীতি রোধ করা সম্ভব নয়। স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজির দায়িত্ব বুঝে নেওয়ার আগে আজ শনিবার সকালে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন খুরশীদ আলম। ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সদ্য বিদায়ী বিভাগীয় প্রধান খুরশীদ আলম বলেন, ‘আমরা যদি ব্যক্তিগতভাবে সৎ না হই, তাহলে কোনোভাবেই…

Read More